Home আন্তর্জাতিক লেবাননে জাতিসংঘ ঘাঁটিতে হামলা, শান্তিরক্ষী নিহত
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

লেবাননে জাতিসংঘ ঘাঁটিতে হামলা, শান্তিরক্ষী নিহত

Share
Share

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে হামলায় একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও একজন। এ তথ্য জানিয়েছে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী (ইউএনআইএফআইএল)।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইউএনআইএফআইএল জানায়, শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব পালন করতে গিয়ে কোনো শান্তিরক্ষীর প্রাণহানি হওয়া উচিত নয়। তবে হামলায় ব্যবহৃত নিক্ষিপ্ত বস্তুর উৎস এখনো নিশ্চিত করা যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এর আগে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, দক্ষিণাঞ্চলের মারজায়উন জেলার আদশিত আল-কুসায়ের এলাকায় জাতিসংঘের একটি ঘাঁটি ইসরায়েলি গোলাবর্ষণের শিকার হয়। এতে সেখানে অবস্থানরত ইন্দোনেশিয়ার শান্তিরক্ষীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানানো হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্কুলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ভারতে ৪ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের ঐতিহাসিক মথুরায় একটি আবাসিক স্কুলের (গুরুকুল) ভূগর্ভস্থ জলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসের সংক্রমণে চার শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। এই...

কঠোর মার্কিন নিষেধাজ্ঞার মুখেও নতি স্বীকার করবে না ইরান

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও আঞ্চলিক যুদ্ধের সর্বগ্রাসী প্রভাবে দেশের অর্থনীতিতে ব্যাপক টানা-পোড়েন দেখা দিলেও কোনো অবস্থাতেই নতি স্বীকার করবে না ইরান।...

Related Articles

আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কি না জানি না: ট্রাম্প

নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ হামলা: ৫ শিশুসহ নিহত ২৮

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ভয়াবহ ও ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত...

সৌদির দুই বিমানবন্দরে হামলা, নিহত ৩

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে...

পশ্চিমবঙ্গ সরকারের তথ্যসংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী

  ভারতের পশ্চিমবঙ্গ সরকারের তথ্যসংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা মিঠুন...

;