Home জাতীয় দুর্ঘটনা লালপুরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
দুর্ঘটনা

লালপুরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

Share
Share

নাটোরের লালপুরে পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে হামিম আলী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যার আগে উপজেলার চংধুইল ইউনিয়নের কামারহাটি নতুনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হামিম আলী ওই গ্রামের আয়ুব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করছিল হামিম। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির দক্ষিণ পাশে থাকা একটি পরিত্যক্ত ডোবার পানিতে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দাফন নাকি দাহ : নারায়ণগঞ্জে গুলিতে নিহত শুভর লাশ নিয়ে মায়ের সঙ্গে বাবার দ্বন্দ্ব

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত শুভ ওরফে বিল্লাল নামে এক যুবকের ধর্মীয় পরিচয় ও শেষকৃত্যের নিয়ম নিয়ে মা ও বাবার মধ্যে চরম বিরোধের সৃষ্টি...

সুন্দরবনে ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত ‘নানা ভাই’ বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়লসহ ১২ সক্রিয় সদস্য কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। এ সময় তাঁরা বিপুল পরিমাণ অস্ত্র ও...

Related Articles

বঙ্গোপসাগরে ট্রলারডুবির পর ১৪ জেলে উদ্ধার, সন্ধান নেই ট্রলারের

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলীতে...

কালকিনিতে রাইস কুকারের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

নাজমুল হাসান, মাদারীপুর মাদারীপুরের কালকিনিতে রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২৭টি...

৭ হাজার মিটার উঁচু থেকে চিকিৎসক আসমার লাশ উদ্ধার

বিশ্বের অন্যতম দুর্গম স্থান কারাকোরাম পর্বতমালা অঞ্চলের ৭ হাজার ২৭ মিটার উঁচু...