Home জাতীয় অপরাধ লন্ডনে চুরি করা গাড়ির ধাক্কায় বিশ্বনাথের আমির আলী নিহত
অপরাধআইন-বিচারআঞ্চলিকআন্তর্জাতিকজাতীয়দুর্ঘটনা

লন্ডনে চুরি করা গাড়ির ধাক্কায় বিশ্বনাথের আমির আলী নিহত

Share
Share

যুক্তরাজ্যের লন্ডনের উপকণ্ঠ সাউথএন্ড-অন-সি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী বাংলাদেশি আমির আলী (৫৮)। দীর্ঘ ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ২১ এপ্রিল (মঙ্গলবার) রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিহত আমির আলী সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুবাগ গ্রামের মৃত তবারক আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে আমির আলী তার ছেলেকে কর্মস্থলে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। গ্যারেজে গিয়ে তিনি দেখতে পান তার নিজের গাড়ির একটি কাঁচ ভাঙা। তিনি যখন ক্ষতিগ্রস্ত গাড়িটি পরিষ্কার করছিলেন, ঠিক সেই সময় একটি দ্রুতগামী সাদা রঙের মার্সিডিজ গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতায় তিনি পার্কিং লটেই লুটিয়ে পড়েন।

খবর পেয়ে পুলিশ ও জরুরি স্বাস্থ্যসেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আমির আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাধারণ অ্যাম্বুলেন্সের পরিবর্তে জরুরি ভিত্তিতে ‘এয়ার অ্যাম্বুলেন্স’ (হেলিকপ্টার) যোগে তাকে রয়েল লন্ডন হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) টানা ছয় দিন লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন জানিয়েছে, আমির আলীকে আঘাত করা সাদা রঙের মার্সিডিজ গাড়িটি ছিল একটি ‘চুরি করা গাড়ি’। ওই ঘটনার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে গেলেও সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে বলে লন্ডনের স্থানীয় পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

ব্যক্তিগত জীবনে আমির আলী চার সন্তানের জনক ছিলেন। তার এই অকাল ও আকস্মিক মৃত্যুতে লন্ডনের সাউথএন্ড এলাকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং সিলেটের বিশ্বনাথে তার নিজ গ্রামে গভীর শোক ও বিষাদের ছায়া নেমে এসেছে। নিহতের এক আত্মীয় জানান, বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে নতুন মোড়, কঠোর আইনের আশ্বাস মোদির

  ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান আন্দোলনে নতুন মোড় এসেছে। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর আইন প্রণয়নের...

বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, প্রাণনাশের হুমকি পেয়েছিলেন আর্জেন্টিনার ফুটবলার!

প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে মেক্সিকান ক্লাব তিগ্রেস ছেড়ে নিজ দেশ আর্জেন্টিনায় ফিরেছেন তারকা ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোরেয়া। রিভার প্লেটে তাঁর যোগদান প্রায় চূড়ান্ত বলে...

Related Articles

বেরোবি ক্যাফেটেরিয়ার ব্যবহৃত প্লেটে কুকুরের মুখ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ব্যবহৃত খাবারের প্লেটে কুকুরের মুখ...

চুয়েট ক্যাম্পাসের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

  চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসের একটি পুকুরে গোসল করতে...

উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্র ও এরবিলে ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান স্থগিতের খবরের মধ্যেই উত্তর ইরাকের কুর্দি-নিয়ন্ত্রিত অঞ্চলে ভয়াবহ ড্রোন...

মানসিক ভারসাম্যহীন নারীর কন্যাসন্তান প্রসব: দায়িত্ব নিল প্রশাসন

ফরিদপুরের নগরকান্দায় এক মানসিক ভারসাম্যহীন (পথশিশুর মা/ভবঘুরে) নারী ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম...