Home জাতীয় রোববার থেকে সারাদেশে শিশু-কিশোরদের দেওয়া হবে টাইফয়েড টিকা
জাতীয়

রোববার থেকে সারাদেশে শিশু-কিশোরদের দেওয়া হবে টাইফয়েড টিকা

Share
Share

আগামী রোববার (১২ অক্টোবর) থেকে সারাদেশব্যাপী শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। এতে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় পাঁচ কোটি শিশু-কিশোরকে এক ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, “দেশের প্রায় পাঁচ কোটি শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকা গ্রহণ করলে টাইফয়েড জ্বরে আক্রান্তের হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।”

ডা. সায়েদুর রহমান জানান, এক মাসব্যাপী এই ক্যাম্পেইনে সারাদেশের সব সরকারি টিকাদান কেন্দ্র, স্কুল এবং নির্ধারিত স্বাস্থ্যসেবাকেন্দ্রে বিনামূল্যে টিকা দেওয়া হবে। স্বাস্থ্য কর্মকর্তারা আশা করছেন, টিকা প্রদানের মাধ্যমে দেশে টাইফয়েড সংক্রমণের হার নিয়ন্ত্রণে আসবে এবং শিশু-কিশোরদের মধ্যে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী জেলার, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে পারিবারিক দ্বন্দ্ব ও আম নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর...

সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২

‎‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎ ‎সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত দুলাভাই বাহিনীর প্রধানসহ তিন ডাকাত আটক এবং একজনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে...

Related Articles

জুলাই আন্দোলনের দুই বছর: ২০২৪ সালের আজকের দিনে হয়েছিল জুলাই বিপ্লবের সূচনা

আজ ১ জুলাই। বাংলাদেশের ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায় ‘জুলাই বিপ্লব’ তথা ছাত্র-জনতার...

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাকেতা, শেষ ষোলোর আগে বড় ধাক্কা খেল ব্রাজিল

বিশ্বকাপের নকআউট পর্ব বা শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বড় ধরনের দুঃসংবাদ...

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...

অবনতিশীল আইনশৃঙ্খলায় ঝুঁকিতে কক্সবাজারের উন্নয়ন ও বিনিয়োগ: ড. হামিদুর রহমান আযাদ

ওমর ফারুক , কক্সবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক...