Home আন্তর্জাতিক রাজস্থানে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ১৮
আন্তর্জাতিকদুর্ঘটনা

রাজস্থানে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ১৮

Share
Share

ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন পূণ্যার্থী নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) ভোরে ফালৌদি জেলার মতোদা গ্রামের কাছে ভারত মালা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। খবর এনডিটিভির।

পুলিশ জানায়, বিকানার জেলার কোলায়াত মন্দিরে পূজা শেষে একটি বাসে করে ফিরছিলেন যাত্রীরা। পথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছনে বাসটি সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রীর মৃত্যু হয় এবং আরও তিনজন গুরুতর আহত হন।
নিহত সবাই জোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সদস্যরা অংশ নেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বলেন, “ফালৌদির মতোদা এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানাই এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে।” রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলটও শোক প্রকাশ করে বলেন, “এই দুর্ঘটনায় প্রাণহানি বেদনাদায়ক। নিহতদের পরিবারকে সমবেদনা জানাই।”

উল্লেখ্য, রাজস্থানে গত এক মাসে এটি তৃতীয় বড় সড়ক দুর্ঘটনা। এর আগে, জয়সালমেরে একটি স্লিপার বাসে আগুন ধরে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া মনোহারপুর এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকবাহী একটি বাসে আগুন লেগে দুজন নিহত হন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বৈদ্যুতিক ফ্যান ব্যবহারের সময় দুর্ঘটনা, কৃষকের মৃত্যু

এমরান হোসেন, জামালপুর জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ধান ওড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোপন মিয়া (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর...

সিলেটে নাশকতার প্রস্তুতির অভিযোগে চারজন আটক

সিলেট নগরের কোতোয়ালি থানার সুবিদবাজার এলাকায় নাশকতার প্রস্তুতির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। পুলিশ ও স্থানীয়...

Related Articles

মোদিকে ‘কিলার’ বললেন ট্রাম্প

জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

যুদ্ধবিরতি থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কী আছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়ায়

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য ১৪ দফার একটি সমঝোতা স্মারকের (এমওইউ) বিষয়বস্তু...

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে যাচ্ছে বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

নতুন এআই সুবিধার জন্য আইফোন ১৮-এ বড় পরিবর্তনের পরিকল্পনা অ্যাপলের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। গুগল,...