Home আঞ্চলিক রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
আঞ্চলিক

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Share
Share

আল আমিন খোকন, রাজবাড়ী


রাজবাড়ী সদর থানার একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মুক্তার মৃধাকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

আজ বুধবার দুপুর সোয়া ১টার দিকে সদর উপজেলার বাজিতপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মুক্তার মৃধা ওই এলাকার আজাহার মৃধার ছেলে।

র‌্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাবের একটি দল বাজিতপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, মুক্তার মৃধার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় সাজা হয়েছিল। এর মধ্যে একটি মামলায় তাঁকে এক বছরের এবং অন্য মামলায় ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার পর থেকে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

র‌্যাব-১০-এর মিডিয়া কর্মকর্তা ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তার মৃধা দীর্ঘদিন আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৪ বছরের শিশুকে অপহরণের চেষ্টা, এরপর যা হলো

খুলনা নগরীতে চার বছর বয়সী এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে গণপিটুনিতে রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নগরীর...

সফরে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মানজনক সংবর্ধনা দেবে ভারত: হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (১৮...

Related Articles

নোয়াখালীতে ড্রামের পানিতে ফেলে ১৪ দিনের নবজাতককে হত্যা: ঘাতক মা গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে মাত্র ১৪ দিন বয়সী এক অবুঝ নবজাতককে পানি সংরক্ষণের প্লাস্টিকের...

পাঁচ দিনের যমজ নবজাতক রেখে মায়ের চলে যাওয়ার অভিযোগ : চরম বিপাকে পরিবার

মাত্র পাঁচ দিনের দুই যমজ কন্যাশিশু। পরম মমতা ও স্নেহে মায়ের কোলে...

খাসির মাংস না পেয়ে বিয়ের আসর ত্যাগ করা সেই প্রবাসীর বিয়ে সম্পন্ন

ঐতিহ্যবাহী ‘খদর’-এ খাসির মাংস না থাকায় বিয়ের আসর ছেড়ে চলে গিয়ে দেশজুড়ে...

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

গোপালগঞ্জের বোলতলীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন মর্মান্তিকভাবে...