Home জাতীয় যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
জাতীয়

যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

Share
Share

বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ, নতুন লাইনের তার সংযোজন এবং লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য আজ শনিবার (১ আগস্ট) নাটোর ও গোপালগঞ্জের কয়েকটি এলাকায় নির্ধারিত সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এবং গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ (ওজোপাডিকো)।

নাটোরে ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানায়, নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোজন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৭ নম্বর ফিডারের আওতাধীন এলাকায় শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃহৎ কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়ার আংশিক এলাকা, কলাকান্তনগর, কায়েমকোলা ও নওপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।

কর্তৃপক্ষ জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সময় কিছুটা কম বা বেশি হতে পারে। এ জন্য গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

গোপালগঞ্জে সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ (ওজোপাডিকো) জানিয়েছে, বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের জন্য ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় শনিবার সকাল ৬টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় ডিসি রোড, সাহাপাড়া, চৌরঙ্গী, বড় বাজার এলাকা, থানাপাড়া, লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজের সামনের অংশ এবং শিশুবন রোড এলাকায় বিদ্যুৎ থাকবে না।

ওজোপাডিকো জানিয়েছে, শনিবার সকাল ১০টায় এসএসসি পরীক্ষা শুরু হওয়ায় পরীক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে ভোরের দিকে রক্ষণাবেক্ষণ কাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যৌন হয়রানির অভিযোগে খুবির অধ্যাপক রেজাউল ইসলাম চাকরিচ্যুত, আরেক অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি

  যৌন হয়রানির অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. রেজাউল ইসলামকে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড....

খোদা, চিকিৎসাবিজ্ঞান যাতে ভুল হয়, তার দুই চোখেরই দৃষ্টিশক্তি থাকুক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলায় আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা সংগঠক আলিফ চৌধুরী অপারেশনের আগে দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনার কথা জেনেও বিচলিত...

Related Articles

দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

দেশের সাত জেলার ওপর দিয়ে আজ শনিবার (১ আগস্ট) দুপুরের মধ্যে ঘণ্টায়...

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২২ ক্যারেট ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত...

আজ পালন করা হয় ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি, কে দিয়েছিলেন এই নাম?

  জুলাই অভ্যুত্থানের শহীদ ও নির্যাতিতদের স্মরণে ২০২৪ সালের ১ আগস্ট দেশজুড়ে...

আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। সিলেটের জৈন্তাপুরে...