Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী
আন্তর্জাতিকদুর্ঘটনা

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী

Share
Share

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা ব্রিস্টি নিখোঁজ হয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার (স্থানীয় সময়) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবারের এক সদস্য জানান, বিকেল ৫টার দিকে ব্রিস্টির মোবাইল ফোন বন্ধ হয়ে যায় এবং এরপর থেকে তার অবস্থান সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

ঘটনাটি তদন্ত করছে USF Police Department। তবে এখন পর্যন্ত কোনো নিশ্চিত সূত্র বা অগ্রগতি পাওয়া যায়নি বলে জানা গেছে।

পরিবার আরও জানায়, ব্রিস্টির পরিচিত আরেকজন ব্যক্তিও নিখোঁজ রয়েছেন। তবে তাদের অবস্থান সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য নেই। এছাড়া যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে, তারা অভিবাসন কর্তৃপক্ষের (ICE) হেফাজতে নেই।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে পরিবার। তারা সবাইকে অনুরোধ জানিয়েছে, যাচাইবিহীন তথ্য, অনুমান বা গুজব প্রচার না করতে।

পরিবারের ভাষ্য, “আমরা অত্যন্ত কঠিন সময় পার করছি। এই পরিস্থিতিতে গুজব আমাদের কষ্ট আরও বাড়িয়ে দিচ্ছে। সবাইকে অনুরোধ করছি, দয়া করে শুধুমাত্র নিশ্চিত তথ্যের ওপর ভিত্তি করে কথা বলুন।”

পরিবার জানায়, নতুন কোনো নিশ্চিত তথ্য পাওয়া গেলে তারা আনুষ্ঠানিকভাবে তা জানাবে। একই সঙ্গে তারা সবার সহমর্মিতা, সম্মান ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার আহ্বান জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দক্ষিণ সুরমা প্রেসক্লাব ভবন নির্মাণের বিষয় সংসদে উত্থাপন, এমপি এম এ মালিককে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ধন্যবাদ

জাতীয় সংসদে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ভবন নির্মাণের বিষয়টি উত্থাপন করায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিককে ধন্যবাদ জানিয়েছে দক্ষিণ সুরমা প্রেসক্লাব। এক...

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহতের ঘটনায় মাদারগঞ্জ-ঢাকা বাস চলাচল বন্ধ

এমরান হোসেন, জামালপুর জামালপুরের মাদারগঞ্জে এক বাসচালককে মারধর এবং ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনার প্রতিবাদে মাদারগঞ্জ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ...

Related Articles

বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, চরম উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্য

বৈশ্বিক জ্বালানি পরিবহনেরগুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে সৃষ্ট সামরিক সংঘাতের জেরে বাহরাইনে অবস্থিত...

ভারতে মাঝ আকাশেই বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙার অভিযোগে এয়ার ইন্ডিয়ার এক যাত্রীকে নিরাপত্তা...

ফিফা জাদুঘরে স্থান পেল বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি

সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি।...

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৮) নামে এক...