Home জাতীয় যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের প্রস্তাব, নাম ‘মাদার অব ডেমোক্রেসি’
জাতীয়

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের প্রস্তাব, নাম ‘মাদার অব ডেমোক্রেসি’

Share
Share

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণের প্রস্তাব করা হয়েছে। সড়কটির সম্মানসূচক নাম রাখা হবে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।

শিকাগো সিটি কাউন্সিলের পরিবহন ও পাবলিক ওয়ে বিষয়ক কমিটির ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের একটি প্রস্তাবনায় এ উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে। এতে শহরের আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের একটি অংশের নাম খালেদা জিয়ার নামে রাখার প্রস্তাব করা হয়। প্রস্তাবনা অনুযায়ী, উইলিস টাওয়ারের ব্লকসংলগ্ন ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড থেকে ওয়েস্ট অ্যাডামস স্ট্রিট পর্যন্ত আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের অংশটির নাম হবে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।

স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী, বললেন ‘এটাই ছিল মায়ের জীবনের শেষ অনুষ্ঠান’স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী, বললেন ‘এটাই ছিল মায়ের জীবনের শেষ অনুষ্ঠান’

প্রস্তাবনায় বলা হয়েছে, খালেদা জিয়া বাংলাদেশের একজন বিশিষ্ট রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা খালেদা জিয়া কয়েক দশক ধরে দেশের জনগণের সেবায় নিয়োজিত ছিলেন। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার ঐতিহাসিক ভূমিকার কথাও প্রস্তাবনায় তুলে ধরা হয়েছে। গণতান্ত্রিক শাসনব্যবস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং জনগণের রাজনৈতিক অধিকারের প্রতি অঙ্গীকারের কারণে তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে পরিচিতি পান বলে এতে উল্লেখ করা হয়। এ ছাড়া মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে তার ভূমিকার কথাও তুলে ধরা হয়েছে। বিশেষ করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের বিনা মূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করার নীতির কথা উল্লেখ করা হয়।

গত ৩০ ডিসেম্বর ২০২৫ সালে খালেদা জিয়ার মৃত্যু হয় বলে প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, গণতান্ত্রিক নেতৃত্ব, জনসেবা ও দেশের মানুষের প্রতি অঙ্গীকারের মধ্য দিয়ে তিনি একটি ঐতিহাসিক উত্তরাধিকার রেখে গেছেন। এতে আরও বলা হয়েছে, খালেদা জিয়ার উত্তরাধিকার তার পরিবার এবং বাংলাদেশের পরবর্তী প্রজন্মের নেতৃত্বের মধ্য দিয়ে অব্যাহত রয়েছে। তার ছেলে তারেক রহমানের নামও এ প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে।

গাজায় খাবার বিতরণের গাড়িতে ইসরায়েলি হামলা, প্রাণ গেলো ৩ জনেরগাজায় খাবার বিতরণের গাড়িতে ইসরায়েলি হামলা, প্রাণ গেলো ৩ জনের

সড়কটির নামকরণের স্থান নির্বাচনের কারণ হিসেবে শিকাগোর উইলিস টাওয়ারের কথাও উল্লেখ করা হয়েছে। আগে সিয়ার্স টাওয়ার নামে পরিচিত এই স্থাপনাটি শিকাগোর স্থাপত্য ও প্রকৌশল উৎকর্ষের প্রতীক। বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ফজলুর রহমান খানের অবদানও শিকাগোর আকাশসীমার স্থাপত্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে প্রস্তাবনায় উল্লেখ করা হয়। প্রস্তাবনাটি শিকাগো সিটি কাউন্সিলে পাস ও প্রকাশিত হওয়ার পর কার্যকর হবে। এতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিকাগোর পরিবহন কমিশনারকে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অর্থ আদায়, গ্রেপ্তারের ভয় দেখানো এবং শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ...

অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের

দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ান-এ প্রকাশিত একটি প্রতিবেদনকে মিথ্যা, বিভ্রান্তিকর ও...

Related Articles

সুন্দরবনে বনদস্যুর আতঙ্ক, জীবিকা বন্ধ; বই-খাতা নিয়ে রাজপথে শিক্ষার্থীরা

সুন্দরবনে বনদস্যুদের অপহরণ ও চাঁদাবাজির আতঙ্কে বনে যেতে পারছেন না উপকূলের অনেক...

১৮ বছরের আগে বিয়ে হয় ২৫ শতাংশ মেয়ের

শৈশবের দুরন্তপনা আর কৈশোরের স্বপ্ন পূরণের আগেই অনেক মেয়েশিশুর জীবনে নেমে আসছে...

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালককে কেন প্রার্থী করল জামায়াত

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে কর্নেল (অব.)...

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা, পাঁচ লিটারের বোতলে ১৫ টাকা

প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।...

;