Home আঞ্চলিক ম্যানচেস্টার ফ্লাইট বাতিল নয়, সাময়িক স্থগিত
আঞ্চলিক

ম্যানচেস্টার ফ্লাইট বাতিল নয়, সাময়িক স্থগিত

Share
Share

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন, ম্যানচেস্টারগামী ফ্লাইট বাতিল করা হয়নি; হজ্জযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তিনি জানান, সিলেট বিভাগের সার্বিক উন্নয়নে নির্বাচিত প্রতিনিধিরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন এবং যোগাযোগব্যবস্থার বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, সিলেটের মহাসড়ক, রেল ও বিমান যোগাযোগব্যবস্থার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে তাঁর মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করছে। বিশেষ করে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, লাগেজ নিয়ে অনাকাঙ্ক্ষিত ভোগান্তি প্রতিরোধ এবং যাত্রীসেবার মানোন্নয়নে ইতোমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, প্রবাসীরা যেন বিমানবন্দরে এসে প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা সহজে পেতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ম্যানচেস্টার ফ্লাইট প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা দোয়া করবেন, মানুষের আশা-প্রত্যাশা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। ফ্লাইট বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি; হজ্জযাত্রীদের সুবিধার্থে এটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ভবিষ্যতে এ সমস্যা সমাধানে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ, আগামী এক বছরের মধ্যে সার্বিক বিষয়ে দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাবে।”

বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক স্টেলিং তারিয়াং, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, গোয়াইনঘাট যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহাজান সিদ্দিকী এবং সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নতুন এআই সুবিধার জন্য আইফোন ১৮-এ বড় পরিবর্তনের পরিকল্পনা অ্যাপলের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। গুগল, স্যামসাংসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের ডিভাইসে নতুন এআই...

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লা নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ...

Related Articles

মিথ্যা অপবাদের অভিযোগে সংবাদ সম্মেলন মাদ্রাসা সভাপতির

বিপ্লব ইসলাম, রাঙামাটি রাঙামাটির লংগদু উপজেলার পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির...

শেফস অ্যান্ড কুকস সিলেট ডিভিশনের সভাপতি আকরাম, সম্পাদক কোহেল

সিলেটের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় কর্মরত শেফদের সংগঠন ‘শেফস অ্যান্ড কুকস সিলেট...

যৌন হয়রানির অভিযোগ খুবির শিক্ষকের শাস্তি দাবি করে বিক্ষোভ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে ওঠা...

সামুন মাহমুদ খানের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ঘনিষ্ঠজনদের

সিলেটের ব্যবসায়ী ও সমাজসেবক সামুন মাহমুদ খানের বিরুদ্ধে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে...