Home আঞ্চলিক মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন সম্পূর্ণ।
আঞ্চলিক

মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন সম্পূর্ণ।

Share
Share

রেজাউল মোস্তফা,চট্টগ্রাম।

১৪ নভেম্বর রোজ শনিবার প্রথম ধাপে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপ,সাভ ফর স্মাইল,মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক,ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে ৩০০ জন রোগীকে চোখের ডাক্তারের পরামর্শ ও ছানি অপারেশন প্রয়োজন এমন রোগীদের তালিকা করা হয়। গতকাল ৩০শে ডিসেম্বর রোজ রবিবার দ্বিতীয় ধাপে ৭০ জন তালিকা ভুক্ত রোগীদের ছানি অপারেশন সুন্দর ভাবে সম্পূর্ণ করা হয়।চট্টগ্রাম শহর ও বিভিন্ন উপজেলা ইউনিয়ন থেকে ছুটে আসা সকল রোগীরা সেবা পেয়েছেন।ক্যাম্প থেকে সেবা পেয়ে রোগীরা সন্তুষ্টি লাভ করে, এবং এই ধরনের ক্যাম্প সামনে আরো আয়োজন করার পরামর্শ দেন।
চট্টগ্রাম নগরীর জাকির হোসেন রোড নাসিরাবাদ এ অবস্থিত লায়ন্স চক্ষু হাসপাতালে আয়োজন করে দিনব্যাপী বিনামূল্যে ছানি অপারেশন চলমান থাকে। হাসপাতালের সহযোগিতায় একটি মেডিকেল টিম ও মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের পাঁচ সদস্যর একটি টিম কাজ করেন। যেখানে অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গঠিত টিম রোগীদের, ফ্রি চিকিৎসা, চশমা প্রধান এবং ছানি অপারেশন করেন, ছানি অপারেশন শেষে বিনামূল্যে ওষুধ ও সানগ্লাস সরবরাহ করা হয়েছে।

সাতকানিয়া থেকে লায়ন্স আই চ্যারেটিবল চক্ষু হসপাতালে চোখের ছানি অপারেশন করাতে আসা রোগীরা বলেন, এই কার্যক্রমটি নিঃসন্দেহে একটি মহৎ। মানবসেবা সবচেয়ে বড় ধর্ম। এ ধর্মটা সবাই পালন করতে পারেন না। মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টার আমাদের কে এই সেবাটা পাওয়ার সুযোগ করে দিয়েছেন। এই হাসপাতালের ডাক্তারসহ অন্যান্যদের ব্যবহার খুবই চমৎকার। তারা রোগীদের বাবা-চাচা-ভাইয়ের মতো করে সেবা যত্ন করেন। তাদের ব্যবহার অতুলনীয়। যেন সবাই তাদের আপনজন। এছাড়াও চট্টগ্রাম বিভিন্ন উপজেলা থেকে চোখের ছানি অপারেশন করতে আসা রোগীরা বলেন, তারা আগে চোখে ঝাপসা দেখতাম। টাকার জন্য চিকিৎসা করাতে পারিনি। বিভিন্ন জনের কাছে খবর পেয়ে এই ক্যাম্পে বিনামূল্যে চোখ পরীক্ষা করাতে যাই। পরে তারা চোখ পরীক্ষা করে অপারেশনের জন্য নিয়ে আসে। আমাদের কোনো খরচ হয়নি। এখন আবার আমরা ঠিকভাবে দেখতে পারবো।
মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ডা. মেসবাহউদ্দিন তুহিন বলেন, গরিব-দুস্থ ও অন্ধ রোগীদের চক্ষু চিকিৎসার সাহায্যার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুস্থদের সেবায় আগে থেকেই এ ধরনের কার্যক্রম চলমান আছে। চট্টগ্রামে বিনামূল্যে এ ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।

মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি মো: রেজাউল মোস্তফা বলেন এই কর্মসূচির মাধ্যমে বহু মা-বাবা, বৃদ্ধ-প্রবীণ মানুষ তাঁদের দৃষ্টিশক্তি ফিরে পাবেন —ফিরে পাবেন আলো দেখার আনন্দ, প্রিয়জনের মুখ দেখার সৌভাগ্য।মানবতার কাজে মানুষের প্রয়োজনে সবসময় কজ করে যাবে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে ইংল্যান্ডের দুই বড় ধাক্কা

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের দুই নির্ভরযোগ্য ফুটবলার জর্ডান হেন্ডারসন ও জারেল কুয়ানসাহকে...

মোসাদের সহায়তায় ক্ষমতায় বসানোর দাবি নাকচ করলেন আহমাদিনেজাদ

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তাঁকে ইরানের ক্ষমতায় বসানোর চেষ্টা করেছিল এবং তিনি বর্তমানে গৃহবন্দী—যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত এমন দাবি প্রত্যাখ্যান করেছেন...

Related Articles

নরসিংদীতে খালে গোসল করতে নেমে ৪ মাদরাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

নরসিংদী জেলায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনায় চার মাদরাসা শিক্ষার্থীর সলিলসমাধি ঘটেছে।...

‎বাগেরহাটে নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার: রহস্যের বেড়াজালে পারিবারিক কলহের ছায়া

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎‎বাগেরহাটের শরণখোলায় পারিবারিক বিরোধের জেরে স্বামী-স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে, যেখানে...

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ডিবির অভিযানে দুইজন গ্রেপ্তার, মিলল ৮০ পিস মাদক ট্যাবলেট

মোঃ আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের...