ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিত্যক্ত ভবনে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী মজুত এবং শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতিকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর আগে তাঁর পরিচালিত একটি ব্যক্তিগত ক্লিনিক সিলগালা করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের শৃঙ্খলা-২ শাখার সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। রোববার (২৬ জুলাই) প্রজ্ঞাপন জারি হলেও সোমবার (২৭ জুলাই) বিকেলে সেটি বাগেরহাট স্বাস্থ্য বিভাগে পৌঁছায়।
প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রণালয়ের মন্ত্রীর পরিদর্শনের সময় মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিত্যক্ত ভবনে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী সংরক্ষণ এবং শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার মতো গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়, যা সরকারি স্বাস্থ্যসেবার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী, বিভাগীয় কার্যধারা চলাকালে অভিযোগের গুরুত্ব, দায়িত্ব পালনে বিরত রাখার প্রয়োজনীয়তা এবং তদন্তে প্রভাব বিস্তারের আশঙ্কা বিবেচনায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
বাগেরহাটের সিভিল সার্জন আ স ম মাহবুবুর রহমান বলেন, ডা. কামাল হোসেন মুফতির সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন তাঁরা পেয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গত শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আকস্মিকভাবে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। প্রায় দুই ঘণ্টার পরিদর্শনে তিনি হাসপাতালের বিভিন্ন অনিয়ম দেখতে পান। পরিত্যক্ত একটি ভবনের কক্ষ খুলে সেখানে বিপুল পরিমাণ সরকারি ওষুধ, স্যালাইন, সুই-সিরিঞ্জ ও অন্যান্য চিকিৎসাসামগ্রী মজুত অবস্থায় পাওয়া যায়। এমনকি শৌচাগারেও ওষুধ ও স্যালাইনের স্তূপ দেখতে পান তিনি।
পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালককে তাৎক্ষণিক নির্দেশ দেন মন্ত্রী।
এর পরদিন রোববার খুলনা বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন, স্বাস্থ্য বিভাগের প্রশাসনিক কর্মকর্তা শফিউর রহমান এবং বাগেরহাটের সিভিল সার্জন আ স ম মাহবুবুর রহমান হাসপাতালটি পরিদর্শন করেন।
একই দিন সন্ধ্যার আগে ডা. কামাল হোসেন মুফতির পরিচালিত ‘ফ্যামিলি হেলথ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি ব্যক্তিগত ক্লিনিক সিলগালা করে স্বাস্থ্য বিভাগ। হাসপাতালের সীমানাপ্রাচীরের পাশেই ক্লিনিকটি পরিচালিত হচ্ছিল।
কুমিল্লার সদর দক্ষিণে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীমকে আইফোনের জন্যই হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
ByDesk ReportSeptember 19, 2026খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খানজাহান আলী হলের (খাজা হল) বিপরীতে মসজিদ গলিতে একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে আজমল হোসেন (২০) নামের এক শিক্ষার্থীর...
ByDesk ReportSeptember 19, 2026সর্বজিৎ চাকমা, রাঙামাটি রাজধানীর পল্টন মডেল, বংশাল ও ভাটারা থানায় দায়ের করা...
ByDesk ReportSeptember 20, 2026সাকিব,ঈশ্বরগঞ্জ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি মাছের পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে প্রায়...
ByDesk ReportSeptember 20, 2026মোঃ মাকসুদুর রহমান, শেরপুর মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত শেরপুরের স্বেচ্ছাসেবী মহিলা...
ByDesk ReportSeptember 20, 2026আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বড়...
ByDesk ReportSeptember 20, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment