Home আন্তর্জাতিক উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্র ও এরবিলে ড্রোন হামলা
আন্তর্জাতিক

উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্র ও এরবিলে ড্রোন হামলা

Share
Share

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান স্থগিতের খবরের মধ্যেই উত্তর ইরাকের কুর্দি-নিয়ন্ত্রিত অঞ্চলে ভয়াবহ ড্রোন হামলা ও একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে সুলাইমানিয়া প্রদেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘খোর মোর’ গ্যাসক্ষেত্রকে লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়। উল্লেখ্য, এই গ্যাসক্ষেত্রটি থেকেই ইরাকের কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রধান প্রধান বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ করা হয়ে থাকে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি ও আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়, গ্যাসক্ষেত্রে হামলার প্রায় একই সময়ে সেখান থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে কুর্দি অঞ্চলের রাজধানী এরবিলে ধারাবাহিক বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, এরবিলে অবস্থিত মার্কিন কনস্যুলেটের নিকটবর্তী এলাকাসহ অন্তত সাতটি ভিন্ন স্থানে এসব শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, এরবিলের উত্তর-পূর্বাঞ্চলীয় খালিফান ও সোরান এলাকার সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে অন্তত চারটি ইরানি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে প্রাথমিক ধারণায় নিশ্চিত হওয়া গেছে। জোড়া ড্রোন লক্ষ্যবস্তুর কাছে এসে ভেঙে পড়ে এবং বিস্ফোরণের পর একাধিক স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। হামলার পরপরই নিরাপত্তার স্বার্থে এরবিলের আকাশে যুক্তরাষ্ট্রের ১০টিরও বেশি যুদ্ধবিমান ও নজরদারি ড্রোনকে টহল দিতে দেখা যায়।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন দফায় টানা ১৩ রাত পাল্টাপাল্টি হামলার পর গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়। এর পর থেকে উভয় পক্ষ কিছুটা শান্ত থাকলেও উত্তর ইরাকে এই নতুন ড্রোন হামলা পুরো মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আবারও চরম অনিশ্চয়তা ও উদ্বেগের মুখে ঠেলে দিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের কিছু সংবাদমাধ্যম দাবি করেছে যে, পর্যাপ্ত অস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতি দেখা দেওয়ায় ওয়াশিংটন যুদ্ধ স্থগিত করেছে। তবে এ খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশিগান সফরের পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি জানান, মধ্যস্থতাকারী দেশগুলোর ইতিবাচক অনুরোধের কারণেই সামরিক পদক্ষেপ আপাতত স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বর্তমানে ইতিবাচক আলোচনা চলছে এবং খুব শিগগিরই ভালো কিছু ঘটার সম্ভাবনা রয়েছে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘আইফোনের জন্যই এ হত্যা’

কুমিল্লার সদর দক্ষিণে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীমকে আইফোনের জন্যই হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...

খুবি ক্যাম্পাসের পাশে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ, পিটিয়ে হত্যার অভিযোগ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খানজাহান আলী হলের (খাজা হল) বিপরীতে মসজিদ গলিতে একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে আজমল হোসেন (২০) নামের এক শিক্ষার্থীর...

Related Articles

ব্রিটিশদের পাসপোর্ট নিয়ে ৯৯ দিনের সতর্কতা

  বড়দিনের ছুটিতে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করা ব্রিটিশ নাগরিকদের এখনই পাসপোর্ট যাচাই...

ইরান যুদ্ধে জড়িয়ে দিশেহারা যুক্তরাষ্ট্র, তথ্য ফাঁসে ক্ষুব্ধ ট্রাম্প

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৩৬০ কোটি...

হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার খবর, ‘বড় সিদ্ধান্তের’ ইঙ্গিত ট্রাম্পের

ইরান যুদ্ধকে কেন্দ্র করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা তৈরি...

মসজিদে হারামের বর্তমান ১০ ইমাম, জানুন তাঁদের পরিচয়

পবিত্র মসজিদে হারাম বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও...

;