Home আঞ্চলিক মোংলায় ২২১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড
আঞ্চলিক

মোংলায় ২২১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

Share
Share

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট


বাগেরহাটের মোংলায় উপকূলীয় অঞ্চলের ২২১ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোংলা উপজেলার জয়মনি উচ্চবিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে শিশু, নারী ও বয়স্কসহ বিভিন্ন বয়সের ২২১ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় নিয়মিতভাবে চিকিৎসা ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৪ বছরের শিশুকে অপহরণের চেষ্টা, এরপর যা হলো

খুলনা নগরীতে চার বছর বয়সী এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে গণপিটুনিতে রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নগরীর...

সফরে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মানজনক সংবর্ধনা দেবে ভারত: হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (১৮...

Related Articles

নোয়াখালীতে ড্রামের পানিতে ফেলে ১৪ দিনের নবজাতককে হত্যা: ঘাতক মা গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে মাত্র ১৪ দিন বয়সী এক অবুঝ নবজাতককে পানি সংরক্ষণের প্লাস্টিকের...

পাঁচ দিনের যমজ নবজাতক রেখে মায়ের চলে যাওয়ার অভিযোগ : চরম বিপাকে পরিবার

মাত্র পাঁচ দিনের দুই যমজ কন্যাশিশু। পরম মমতা ও স্নেহে মায়ের কোলে...

খাসির মাংস না পেয়ে বিয়ের আসর ত্যাগ করা সেই প্রবাসীর বিয়ে সম্পন্ন

ঐতিহ্যবাহী ‘খদর’-এ খাসির মাংস না থাকায় বিয়ের আসর ছেড়ে চলে গিয়ে দেশজুড়ে...

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

গোপালগঞ্জের বোলতলীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন মর্মান্তিকভাবে...