Home জাতীয় তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ
জাতীয়সাম্প্রতিক

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ

Share
Share

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে তাঁদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে তারেক রহমান বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী নীতিগতভাবে একমত হন।

বৈঠকে রাজনৈতিক, বাণিজ্যিক ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তাঁরা।

কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনার কথা উল্লেখ করেন। এ সময় বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষিভিত্তিক শিল্প এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে পানি কূটনীতি নিয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার বিষয়ে কাজাখস্তানের প্রস্তাবের প্রতি বাংলাদেশের সমর্থন কামনা করেন ওলজাস বেকতেনভ। জবাবে তারেক রহমান এ উদ্যোগে বাংলাদেশের সমর্থনের কথা জানান।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৪ বছরের শিশুকে অপহরণের চেষ্টা, এরপর যা হলো

খুলনা নগরীতে চার বছর বয়সী এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে গণপিটুনিতে রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নগরীর...

সফরে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মানজনক সংবর্ধনা দেবে ভারত: হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (১৮...

Related Articles

কমতে পারে মোবাইল কলের সর্বনিম্ন রেট

মোবাইলে কথা বলার খরচ কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।...

গাজীপুর জেলা পরিষদে ৫ পদে নিয়োগ, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

গাজীপুর জেলা পরিষদে ১৩ থেকে ২০তম গ্রেডে পাঁচটি পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া...

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট বৃহস্পতিবার, শপথ শুক্রবার

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে বৃহস্পতিবার (২০ আগস্ট)।...

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও পথসভা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।...