Home আঞ্চলিক মেয়ের বিয়ের দিন বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

মেয়ের বিয়ের দিন বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু

Share
Share

মেয়ের বিয়ের প্রস্তুতির মাঝেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক মা। রোববার সন্ধ্যায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত আরতি সরকার ছিলেন কলেজছাত্রী স্বর্ণা সরকারের মা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার এক পরিবারে স্বর্ণার বিয়ে ঠিক হয়। রোববার রাত ৯টায় হবিগঞ্জ শহরের কালিবাড়িতে ছিল বিয়ের মূল আনুষ্ঠানিকতা। বিয়ের বাড়িতে তখন উৎসবমুখর পরিবেশ। আত্মীয়স্বজন ভিড় করেছিলেন আনন্দ ভাগাভাগি করতে। বৃষ্টির পাশাপাশি চলছিল বিদ্যুতের আসা-যাওয়ার খেলা।

সন্ধ্যা ৬টার দিকে আরতি সরকার ঘর পরিষ্কারের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ ফিরে আসলে অসাবধানতাবশত ঘরের দরজার পাশে থাকা বৈদ্যুতিক তারে হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে মেয়েকে তাৎক্ষণিকভাবে মায়ের মৃত্যুর খবর জানানো হয়নি। বরং বলা হয়, তার মা সুস্থ আছেন। এই আশ্বাসের মধ্যেই রাত ৯টায় তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এ ঘটনার পর বিয়েবাড়ির আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়। এলাকাজুড়ে নেমে আসে বিষাদের ছায়া।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সংঘাত কমলে বছরের শেষে জ্বালানির দাম কমার আশা : মার্কিন অর্থমন্ত্রীর

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও বছরের শেষ দিকে তা কমে আসতে পারে বলে আশা প্রকাশ...

দুর্নীতির অভিযোগ পেলেই ব্যবস্থা, ডিসিদের কড়া নির্দেশ আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, আইন মন্ত্রণালয়ের আওতাধীন কোনো দপ্তর বা বিভাগে অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা...

Related Articles

জার্মানিতে গাড়িচাপায় নিহত ২ পথচারী

জার্মানির স্যাক্সনি অঙ্গরাজ্যের ঐতিহাসিক শহর লাইপজিগে (Leipzig) একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত...

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় , একই পরিবারের চারজনসহ নিহত ৬

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট ৬ জন নিহত হয়েছেন।...

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত: বিদায়ী হাইকমিশনার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করেছে...

থাপ্পড়কাণ্ডে ক্ষোভ: জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ারের পদত্যাগপত্র

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার পদত্যাগপত্র জমা...