Home সাম্প্রতিক মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামাল লুট করতে চায় শত্রুরা: গালিবাফ
সাম্প্রতিক

মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামাল লুট করতে চায় শত্রুরা: গালিবাফ

Share
Share

মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামাল লুট করতে শত্রুরা তৎপর বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আরোপ করা ‘অন্যায্য নিষেধাজ্ঞা’ মোকাবিলায় পরিকল্পনা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) ইরাকের রাজধানী বাগদাদে ইরানি ও ইরাকি ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন গালিবাফ।

তিনি বলেন, মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামালের দিকে তাকালেই বোঝা যায়, শত্রুরা সেগুলো লুট করতে চায়। তাই অন্যায্য নিষেধাজ্ঞা মোকাবিলা করে তা কাটিয়ে উঠতে পরিকল্পনা করতে হবে।

গালিবাফ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান ও ইরাকের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জয়ী হতে না পেরে এখন অর্থনৈতিক ও ‘মানসিক’ যুদ্ধ চালাচ্ছে।

ইরানের এই নেতা বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তিনি ইরান ও ইরাকের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানান।

দুই দেশের বাণিজ্যে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব মুদ্রা ব্যবহারেরও প্রস্তাব দেন গালিবাফ।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের ওপর এযাবৎকালের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। তিনি জানান, নিষেধাজ্ঞার বিস্তারিত সোমবার প্রকাশ করা হবে। বেসেন্টের মতে, এসব পদক্ষেপের ফলে ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন কমতে পারে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের অন্যতম প্রধান আলোচক হিসেবেও দায়িত্ব পালন করছেন গালিবাফ।

সূত্র: রয়টার্স

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জন্মনিবন্ধনের ভুল সংশোধনের কথা বলে শিক্ষার্থীর মাকে ডেকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়ায় জন্মনিবন্ধনের ভুল সংশোধনের কথা বলে এক শিক্ষার্থীর মাকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত...

যেভাবে শরীরে ঢোকে মাইক্রোপ্লাস্টিক, কমাবেন যেভাবে

পাঁচ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিকের কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। খাবার, পানি ও বাতাসের মাধ্যমে অজান্তেই এসব ক্ষুদ্র কণা মানবদেহে প্রবেশ করতে পারে। বিভিন্ন...

Related Articles

নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠবেন।...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর নিয়ে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি এক...

ইরান যুদ্ধ শেষে দেশে ফিরছে মার্কিন রণতরি আব্রাহাম লিংকন

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্য...

মুসিয়ালার ‘স্নায়বিক সমস্যা’ অনেক আগে থেকেই জানা ছিল বায়ার্নের

জার্মানির তরুণ মিডফিল্ডার জামাল মুসিয়ালার স্নায়বিক সমস্যার বিষয়টি এক বছরেরও বেশি সময়...