Home বিনোদন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল, ভিডিও কলে থাকা নারী কে
বিনোদন

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল, ভিডিও কলে থাকা নারী কে

Share
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘জাকির’র আপত্তিকর ভিডিও ভাইরাল
Share

ছোটপর্দার আলোচিত অভিনেতাদের একজন সাইদুর রহমান পাভেল। ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে পরিচিতি পান তিনি। পরে দেশের নাটক ও ওয়েব কনটেন্টে নিয়মিত অভিনয় করতে দেখা গেছে তাঁকে।

তরুণ নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান পাভেল। এরপর ‘ফিমেল ১ ও ২’, ‘স্ট্যাটাস’, ‘হোটেল রিল্যাক্স’ ও ‘হাউ সুইট’-এর মতো নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন তিনি।

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পাভেলের একটি কথিত আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে। প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিওটি নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা চলছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায় পাভেলকে। ভিডিওটিতে আপত্তিকর অঙ্গভঙ্গি রয়েছে বলেও দাবি করা হচ্ছে। তবে ভিডিওটি আসল কি না, তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, সে প্রশ্নও তুলেছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। ভিডিও কলের অপর প্রান্তে থাকা নারী কে, তা নিয়েও আলোচনা চলছে।

উল্লেখ্য, ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে রানারআপ হন সাইদুর রহমান পাভেল। দেশে ফিরে স্টেজ শো ও বিভিন্ন নাটকে অভিনয় শুরু করেন তিনি। তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা করেন পাভেল। পরে ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয়ের মাধ্যমে তা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাসপাতালে চিকিৎসাধীন ১৮ বছর বয়সী ছাত্রলীগ নেতা প্রিন্স, সেখান থেকে মা-বাবা ও বোনসহ পরিবারের সদস্যদের আটক

সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে আলোচনা...

এমপি গাজী নজরুলের জামিন আবেদন নাকচ করলেন আদালত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর...

Related Articles

ডাব চুরি করতে উঠে যুবক সাড়ে তিন ঘণ্টা গাছেই, ফায়ার সার্ভিসও নামাতে পারেনি

ডাব চুরি করতে নারকেলগাছে উঠেছিলেন এক যুবক। কিন্তু স্থানীয় লোকজনের উপস্থিতি টের...

৭৫ বছর বয়সে ২৫ বছরের শ্রীলীলার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রজনীকান্ত

৭৫ বছর বয়সী অভিনেতা রজনীকান্তের পরবর্তী সিনেমা ‘ধর্মন’-এ যুক্ত হয়েছেন ২৫ বছর...

৬১ বছরে পা দিলেন শাহরুখ, খেলোয়াড় হতে চেয়ে হয়েছেন অভিনেতা

বলিউডের ‘বাদশাহ’খ্যাত অভিনেতা শাহরুখ খানের জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর জন্ম...

ক্লডের সঙ্গে দুর্ব্যবহার না করার অনুরোধ অ্যানথ্রপিকের

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট ক্লডের সঙ্গে দুর্ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে এর...

;