Home জাতীয় অপরাধ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
অপরাধ

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

Share
Share

কুমিল্লার মুরাদনগরে অভিযান চালিয়ে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে ২৫ আগস্ট থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৩ আগস্ট বিকেল ৪টা ৫৫ মিনিটে উপপরিদর্শক (এসআই) সুমন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল মুরাদনগর সদর ইউনিয়নের আলীরচর এলাকার চান্দ মিয়া মোল্লা ডিগ্রি কলেজ মাঠে অভিযান চালায়।

পুলিশের দাবি, সেখানে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সদস্যরা মিছিল ও শোডাউনের প্রস্তুতি নিচ্ছিলেন। একই সঙ্গে জনমনে ভীতি সৃষ্টি এবং সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে তাঁরা সেখানে জড়ো হয়েছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জাহিদুল ইসলাম (২১), সাকিব (১৯), ইব্রাহিম (২০), নুরুজ্জামান (২১), মেহেদী মমিন সাহেদ (২২) ও সাইফুল (১৮)।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: মো. ইয়াছিন সরকার

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চতুর্থ শ্রেণিতে পড়া মেয়ের হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা

গাজীপুরের কালীগঞ্জে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং ওষুধ খাইয়ে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় ভুক্তভোগী...

সাজেকে দুই ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে, আহত ৬

রাঙামাটির সাজেকের উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে প্রায় দুই ঘণ্টা গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টা...

Related Articles

ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: স্বামী আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থীর রহস্যজনক মরদেহ উদ্ধারের ঘটনায় চরম...

শ্বশুরবাড়িতে নাশতা কম দেওয়া নিয়ে বিরোধ, মারধরের ৯ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে হাতে তৈরি নাশতা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে...

দুই বছরের সাজা এড়াতে চার বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের কারাদণ্ড এড়াতে চার বছর ধরে পলাতক থাকা মো....

বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, গ্রেপ্তার ‘পাতানো মামা’

জামালপুরের মেলান্দহে বিয়ের ১৯ দিনের মাথায় বিএনপি নেতা সুজন মণ্ডলের স্ত্রী সুমি...

;