Home আঞ্চলিক মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা
আঞ্চলিক

মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

Share
Share

কুমিল্লার মুরাদনগরে কওমি মাদরাসার শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘তাদরীবুল মুআল্লিমীন’ নামের এ কর্মশালায় মুরাদনগর ও বাঙ্গরা বাজার উপজেলার কওমি মাদরাসাগুলোর সহস্রাধিক শিক্ষক অংশ নেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মুরাদনগরের জামে মসজিদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কওমি মাদরাসা সংগঠন এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মুরাদনগরের মহাপরিচালক ও শায়খুল হাদিস মুফতি আমজাদ হোসাইন।

প্রধান অতিথি ও মুখ্য আলোচক ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব আল্লামা মাহফুজুল হক।

শিক্ষকদের উদ্দেশে বক্তব্যে আল্লামা মাহফুজুল হক বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠদান করাই শিক্ষকের দায়িত্ব নয়। সঠিক তালিম ও তরবিয়াতের মাধ্যমে তাঁদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাও শিক্ষকের দায়িত্ব।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ও পরিশ্রম বাড়াতে উৎসাহ দেওয়া, শাসন পদ্ধতির সঠিক প্রয়োগ এবং শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাওলানা আনিসুর রহমান আশরাফী, মাওলানা আব্দুর রশীদ তারেকসহ স্থানীয় কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের নেতারা। তাঁরা দ্বীনি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আয়োজকেরা জানান, কর্মশালার মাধ্যমে শিক্ষকদের পাঠদান পদ্ধতি, দায়িত্বশীলতা ও শিক্ষার্থীদের তালিম-তরবিয়াতের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঢাকায় বাসে আগুন দিচ্ছিলেন যুবক, ধরে বেধড়ক পেটালো জনতা

  রাজধানীর আজিমপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন। এ সময়...

কুমিল্লায় জানাজা শেষে দাফন অপ্রতিমের

রাহাদুল ইসলাম সুজন, কুবি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে দাফন...

Related Articles

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল ও শিল্পাঞ্চল নির্মাণের পরিকল্পনা

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণ এবং বন্দরকেন্দ্রিক শিল্পাঞ্চল গড়ে...

রামদাস বিলের সৌন্দর্যবর্ধনে তালগাছ রোপণ শুরু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র রামদাস বিলের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে তালগাছের চারা...

মুরাদনগরে মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৩ জন গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের সমর্থকদের মিছিলের প্রস্তুতির অভিযোগে...

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

;