Home আঞ্চলিক মুগদায় মাথাবিহীন লাশের সাত টুকরা উদ্ধার
আঞ্চলিকসাম্প্রতিক

মুগদায় মাথাবিহীন লাশের সাত টুকরা উদ্ধার

Share
Share

রাজধানীর মান্ডা এলাকায় মাথাবিহীন অজ্ঞাত এক ব্যক্তির লাশের সাত টুকরা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, রোববার বিকেলে মান্ডা আবদুল গনি রোডের শাহনাজ ভিলার সামনে একটি বেইসমেন্টের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহের সাতটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। তবে এখনো মরদেহের মাথা পাওয়া যায়নি।

মুগদা থানার উপপরিদর্শক মো. আবু রায়হান জানান, স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে বিষয়টি টের পান। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহের টুকরাগুলো উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহ সাত টুকরা করে সেখানে ফেলে রেখে যায়। উদ্ধার হওয়া অংশগুলো অর্ধগলিত অবস্থায় ছিল।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহের খণ্ডিত অংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেছারাবাদে টিকটকার স্ত্রীর পরকীয়ার জেরে যুবকের আত্মহত্যা: ভিডিও কলে থাকা অবস্থায় গলায় ফাঁস

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক কলেজছাত্রের সঙ্গে টিকটকার স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে সজল কুমার দেউরী (৩০) নামের এক গার্মেন্টস কর্মী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ...

সিলেটে শিশু ধর্ষণকারী দুই যুবকের মৃত্যুদণ্ড

সিলেটের বিশ্বনাথে ১৪ বছর আগে দায়ের হওয়া এক শিশু ধর্ষণ মামলায় দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের...

Related Articles

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২৫১ জন নিয়োগ, আবেদন ২১ জুলাই পর্যন্ত

কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এর অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে ১১ থেকে ২০তম গ্রেডের...

তেহরানে বাংলাদেশের স্পিকারের সাথে ইরানের স্পিকারের বৈঠক

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ইরানের রাজধানী তেহরানে...

রামেক হাসপাতালে যুক্ত হলো আধুনিক ‘বায়োফায়ার ফিল্মঅ্যারে’ মেশিন

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর রোগীদের...

স্বেচ্ছাশ্রমে ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কার করল সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’

আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গায় দীর্ঘদিন ধরে খানা-খন্দে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া একটি...