Home সাম্প্রতিক প্রায় ৪ মাস পর দেশে ফিরল ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
সাম্প্রতিক

প্রায় ৪ মাস পর দেশে ফিরল ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

Share
Share

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত সাতক্ষীরার তিন প্রবাসী বাংলাদেশির একজন শুভ দাসের (২৩) মরদেহ দীর্ঘ প্রায় চার মাস পর দেশে ফিরেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শুভ দাসের মরদেহ সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের বাড়িতে পৌঁছায়। তিনি ওই গ্রামের সুরঞ্জন দাসের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ মে দক্ষিণ লেবাননের জেবদিন এলাকায় একটি রুটি বহনকারী গাড়িতে ইসরায়েলি বিমান হামলা হয়। এতে ঘটনাস্থলেই সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম, আশাশুনি উপজেলার নাহিদুল ইসলাম নাহিদ ও কলারোয়া উপজেলার শুভ দাস নিহত হন। তাঁরা একই এলাকায় বসবাস ও কাজ করতেন।

পরে শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হলেও আইনি জটিলতার কারণে শুভ দাসের মরদেহ দেশে আনতে সময় লাগে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে পরিবারের ভাগ্য বদলের আশায় লেবাননে পাড়ি জমান শুভ। ভ্যানচালক বাবা সুরঞ্জন দাস ও ধানের চাতালে কাজ করা মা শিখা দাস ধারদেনা করে তাঁকে বিদেশে পাঠিয়েছিলেন। তাঁদের আশা ছিল, ছেলে বিদেশে গিয়ে পরিবারের অভাব দূর করবেন।

চার ভাই-বোনের মধ্যে শুভ ছিলেন দ্বিতীয়। পরিবারের আর্থিক সংকট কাটানোর পাশাপাশি বাবা-মায়ের কষ্ট দূর করার প্রত্যাশা ছিল তাঁর। তবে ইসরায়েলি বিমান হামলায় তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই শোকের মধ্যে ছিল পরিবারটি।

শুভর মরদেহ দেশে ফিরিয়ে আনা নিয়ে দীর্ঘদিন অনিশ্চয়তা ছিল। প্রায় চার মাস অপেক্ষার পর রোববার তাঁর মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের মধ্যে শোকের আবহ নেমে আসে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও ব্যবহার করার অধিকার থাকবে—এমন বিধান রেখে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল,...

নিউজিল্যান্ড থেকে উড্ডয়নের পরপরই কোয়ান্টাস বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ

ব্রাজিলের সাও পাওলোতে উড্ডয়নের পর ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় জরুরি অবতরণ করেছে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে...

Related Articles

বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

যুক্তরাষ্ট্রে বিমানে এক যাত্রীকে হামলা ও গালাগালের অভিযোগে সিটের সঙ্গে ডাক্ট টেপ...

স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য পাঠাল এফবিআই

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা স্থাবর-অস্থাবর...

নোয়াখালীতে আওয়ামী লীগ নেতাদের মুক্তির দাবিতে পোস্টারিং, জানে না পুলিশ

নোয়াখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতা ও জনপ্রতিনিধিদের...

যুক্তরাষ্ট্রের ওপর আর ভরসা নয়, নিজের পায়ে দাঁড়াতে চায় দক্ষিণ কোরিয়া

উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি এবং যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তনের আশঙ্কার মধ্যে নিজস্ব সামরিক...