Home আঞ্চলিক মিরপুরে আগুন: ১১ দিন পর এক নারীর মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

মিরপুরে আগুন: ১১ দিন পর এক নারীর মরদেহ উদ্ধার

Share
Share

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় ১১ দিন পর নতুন করে একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে উদ্ধারকৃত মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহত নারীর নাম মার্জিয়া সুলতানা। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।

নিহত মার্জিয়া সুলতানা সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গোল্লা রাজাপুর গ্রামের মো. সুলতান মিয়ার মেয়ে। তিনি শিয়ালবাড়ির ১২ নম্বর রোডের মজিবুরের বস্তিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন। মার্জিয়ার বাবা মো. সুলতান মিয়া জানিয়েছেন, তার মেয়ে স্বামী জয় মিয়ার সঙ্গে একই পোশাক কারখানায় কাজ করতেন। আগুনের ঘটনায় স্বামী জয়ের মরদেহ উদ্ধার হলেও মার্জিয়া নিখোঁজ ছিলেন।

মার্জিয়ার বাবা বলেন, “আমাদের বিশ্বাস ছিল মরদেহ ঐ ভবনেই আছে। বারবার খোঁজার চেষ্টা করেও পায়নি। রোববার বিকেলে পুলিশ আমাদের সঙ্গে নিয়ে ভবনে খুঁজতে গিয়ে তৃতীয় তলায় মেশিনের নিচে চাপা মরদেহটি পাই। পরনের বোরকা দেখে বুঝতে পারি—এটি আমার মেয়ের লাশ।” ডিএমপির রূপনগর থানার এসআই আবদুল্লাহ আল রাব্বি জানান, উদ্ধার হওয়া মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তবে এ পর্যন্ত বিস্তারিত তথ্য জানা যায়নি।

১৪ অক্টোবর শিয়ালবাড়ির ৩ নম্বর রোডে অবস্থিত আলম ট্রেডার্স নামের রাসায়নিক গুদামে আগুন লেগে তা বিস্ফোরিত হয়ে বিপরীত পাশে থাকা চারতলা ভবনে ছড়িয়ে পড়ে। ভবনের দোতলায় স্মার্ট প্রিন্টিং নামে একটি টি-শার্ট প্রিন্টিং কারখানা, আর তিন ও চারতলায় আর এন ফ্যাশন নামে একটি পোশাক কারখানা ছিল।

প্রাথমিক উদ্ধার অভিযানে দোতলা ও তৃতীয় তলার বিভিন্ন স্থান থেকে মোট ১৬টি মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে তৃতীয় তলায় মেশিনের নিচে চাপা থাকা মরদেহটি উদ্ধার করা হয়নি, যা ১১ দিন পর বের করা হলো।

এই দুর্ঘটনা দেশে পোশাক শিল্প ও রাসায়নিক ব্যবস্থাপনার নিরাপত্তার বিষয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, জরুরি প্রস্থান পথ এবং রাসায়নিকের সঠিক সংরক্ষণ নিশ্চিত করা না হলে এমন ঘটনা পুনরায় ঘটার সম্ভাবনা রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬...

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসির নীরবতা নিয়ে আলোচনা

পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর অবসরের ঘোষণার পর সতীর্থ, সাবেক ক্লাব ও ফুটবল সংশ্লিষ্ট...

Related Articles

তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা...

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরাতন ক্যাম্পাসে আগুন

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার...

রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদে জড়ানো সরাইল থানার ওসি বদলি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা...

পুলিশ সুপার জাহাঙ্গীরের দুই ফোন জব্দ, আটকের খবর নাকচ

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর...

;