Home জাতীয় অপরাধ টেকনাফে মানবপাচারের চেষ্টা, গ্রেপ্তার ৩
অপরাধআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

টেকনাফে মানবপাচারের চেষ্টা, গ্রেপ্তার ৩

Share
Share

কক্সবাজারের টেকনাফে দুটি পৃথক অভিযানে নারী-পুরুষসহ ১৪ জন ভুক্তভোগীকে মানবপাচারের হাত থেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে তিনজন পাচারকারীকে আটক করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) রাতভর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নোয়াখালীপাড়া ও দক্ষিণ লম্বরী এলাকায় এই অভিযান চালায়। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি রাত সাড়ে ৯টার দিকে নোয়াখালীপাড়া এলাকার আবু তাহেরের বাড়িতে পরিচালিত হয়। সেখানে ৮ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং মানবপাচার চক্রের সদস্য আবু তাহের (৬৯) ও তার স্ত্রী দিলদার বেগমকে (৩৮) আটক করা হয়।

এরপর ভোরে দক্ষিণ লম্বরী এলাকার মোহাম্মদ শফির বাড়িতে আরেকটি অভিযান চালানো হয়। সেখানে পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা ৬ জনকে উদ্ধার এবং অভিযুক্ত শফিকে (৩২) আটক করা হয়। তবে ফাইসেল, সাইফুল, নুরুল মোস্তফা, সাঈদ, হারুন ও ফিরোজসহ আরও কয়েকজন পাচারকারী অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

লে. কর্নেল আশিকুর রহমান বলেন, উদ্ধার হওয়া ১৪ জন ভুক্তভোগীকে প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। আটক তিন পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: সাহাবুদ্দিন চুপ্পুসহ অন্যদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

  ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ার জালিয়াতির ঘটনায় সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু) ও জেএমসি বিল্ডার্সের সংশ্লিষ্টতা রয়েছে বলে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স...

আরশোলাদের সব কর্মসূচি প্রত্যাহার

  ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) দাবি করেছে, তাদের উত্থাপিত সব দাবি সরকার মেনে নিয়েছে। এ পরিস্থিতিতে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যাওয়ার আহ্বান...

Related Articles

শিকাগোতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি চিকিৎসক

  যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি চিকিৎসক ডা. অদিতি সাহা...

লাইসেন্স ফিরে পেয়ে সেবা কার্যক্রম শুরু করল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

  দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ...

সারজিস আলম–পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

  হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও...

মিরপুরে টিসিবির পণ্য নিতে গিয়ে দেয়াল ধস: আহতদের চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার

  রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দেয়াল ধসে আহত ব্যক্তিদের...