Home আন্তর্জাতিক মালয়েশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড : ২০০ ঘর পুড়ে ছাই
আন্তর্জাতিকদুর্ঘটনা

মালয়েশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড : ২০০ ঘর পুড়ে ছাই

Share
Share

মালয়েশিয়ার সাবাহ রাজ্যের সান্দাকানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতে কামপুং বাহাগিয়া এলাকায় পানির ওপর নির্মিত একটি অস্থায়ী জনবসতিতে এই আগুন লাগে। এতে প্রায় ২০০টি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছেন হাজারো মানুষ।

ফায়ার সার্ভিস ও উদ্ধার বিভাগ জানিয়েছে, রাত ১টা ৩২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার মাত্র ১৬ মিনিটের মধ্যে প্রথম দমকল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সান্দাকান ও কিনাবাতাঙ্গান ফায়ার স্টেশন থেকে ৩৫ জন অভিজ্ঞ দমকল কর্মী উদ্ধার অভিযানে অংশ নেন। তাদের সঙ্গে যোগ দেয় সাবাহ বিদ্যুৎ সংস্থা ও সিভিল ডিফেন্স বাহিনী।

সান্দাকান জোনের অপারেশন কমান্ডার জাসরি আব জাল জানান, প্রায় ৩০০ মিটার এলাকাজুড়ে থাকা বসতিগুলো আগুনের লেলিহান শিখায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সরু পথ এবং ভাটার সময় সমুদ্রের পানি কমে যাওয়ায় অগ্নিনির্বাপণ কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়। শেষ পর্যন্ত ট্যাংকার লরি এবং পাশের একটি কারখানার উচ্চচাপের পানির উৎস ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এই দুর্যোগে প্রায় ৯ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সান্দাকান জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ওয়ালটার কেনসন এলাকাটিকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ঘোষণা করেছেন। ক্ষতিগ্রস্তদের জন্য বাটু সাপি এলাকার পিপিআর হলে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে বর্তমানে ৮৯টি পরিবারের ৪৪৫ জন সদস্য অবস্থান করছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন,বর্তমানে আমাদের প্রধান অগ্রাধিকার হচ্ছে দুর্গতদের নিরাপত্তা ও দ্রুত জরুরি সহায়তা নিশ্চিত করা।” উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি জানিয়েছেন, ফেডারেল সরকার ও সাবাহ রাজ্য সরকার সমন্বিতভাবে কাজ করছে। ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য, চিকিৎসা এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সান্দাকান জেলা পুলিশ প্রধান জর্জ আব্দ রাকমান নিশ্চিত করেছেন যে, এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল-২০২৬-এর চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ

সাকিব ময়মনসিংহের ফুটবলে আবারও শিরোপা জিতেছে ঈশ্বরগঞ্জ। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে ত্রিশাল উপজেলা ফুটবল দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরগঞ্জ...

শেরপুরে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর  কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে শেরপুরে বিভিন্ন সার ডিলার ও গুদাম পরিদর্শন করেছেন...

Related Articles

হরমুজ প্রণালিতে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০ জাহাজে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে ফের ভয়াবহ সামরিক সংঘাত শুরু হয়েছে। মার্কিন...

কালকিনিতে রাইস কুকারের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

নাজমুল হাসান, মাদারীপুর মাদারীপুরের কালকিনিতে রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২৭টি...

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি...