Home আন্তর্জাতিক মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২১ বাংলাদেশিসহ ৩৮ অবৈধ অভিবাসী গ্রেপ্তার
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২১ বাংলাদেশিসহ ৩৮ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

Share
Share

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশেষ অভিযানে ২১ বাংলাদেশিসহ ৩৮ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ ও কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে লোরং হাজি তাইব এলাকার মার্কেট, হোটেল ও রেস্টুরেন্টে যৌথ অভিযান চালানো হয়। অভিযানের সময় বেশিরভাগ বিদেশি ব্যবসায়ী কর্তৃপক্ষের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, ফলে অনেক স্টল খালি পাওয়া যায়।

কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, মার্কেট ও রেস্টুরেন্টে তল্লাশি চালিয়ে একজন নারীসহ ১২ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে ৮ জন বাংলাদেশি, ১ জন ভারতীয়, ১ জন পাকিস্তানি এবং ২ জন ইন্দোনেশিয়ান রয়েছেন। তাদের কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশন ও ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন অ্যাক্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একই দিনে রাজধানীর একটি হোটেল থেকে আরও ২৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে ১৩ জন নারী। এদের মধ্যে ১৩ জন বাংলাদেশি, ১২ জন ইন্দোনেশিয়ান এবং ১ জন নেপালি। এছাড়া অবৈধ অভিবাসীদের নিয়োগে জড়িত সন্দেহে দুইজন স্থানীয় নাগরিককেও আটক করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, বিদেশিদের অবৈধ আধিপত্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের কঠোর অভিযান নিয়মিত চালানো হলে স্থানীয়রা স্বস্তি ফিরে পাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদে উত্তেজনা, প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের ওয়াক আউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদ কক্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিরোধী দলের সদস্যরা প্রথমে বিক্ষোভ ও প্রতিবাদ জানান...

কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের...

Related Articles

উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হবে—মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর...

ইরান যুদ্ধ বন্ধে আলোচনার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক আলোচনার উদ্যোগ প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রেসিডেন্ট...

ইরানকে ফাঁসাতে ‘নকল শাহেদ ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে ইরান।...

ইসরায়েলকে সহায়তার অভিযোগে ইউক্রেনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা, হামলার হুঁশিয়ারি ইরানের

ইসরায়েলকে ড্রোন ও সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে ইউক্রেনকে সরাসরি সামরিক লক্ষ্যবস্তু হিসেবে...