Home অর্থনীতি পাচারের অর্থ ফেরাতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
অর্থনীতিআন্তর্জাতিকজাতীয়

পাচারের অর্থ ফেরাতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

Share
Share

শেখ হাসিনার শাসনামলে বিদেশে পাচার হওয়া বিপুল অর্থ ফেরাতে বিশ্বব্যাংকের সহায়তা কামনা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠকে তিনি এ সহযোগিতা চান।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এ বিষয়ে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্বব্যাংক প্রধান। তিনি বলেন, “শেখ হাসিনার আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। সেই অর্থ ফেরানো অন্তর্বর্তী সরকারের অন্যতম অগ্রাধিকার। এ বিষয়ে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞরা সহায়তা দিতে প্রস্তুত আছেন।”

শফিকুল আলম আরও জানান, ২০২৬ সালের শেষ দিকে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছে। তবে ব্যবসায়ীরা এ সময়সীমা পেছানোর আহ্বান জানাচ্ছেন। ড. ইউনূস বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালকের সঙ্গে আলোচনায় উল্লেখ করেন, এলডিসি থেকে উত্তরণের পর অনেক দেশ বাণিজ্য সুবিধা হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ যেন একই পরিণতির মুখোমুখি না হয়, সে জন্য তিনি ডব্লিউটিওর কার্যকর উদ্যোগের ওপর জোর দেন। পাশাপাশি আসন্ন মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে অর্থবহ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা একাধিক বিশ্বনেতার সঙ্গে বৈঠক করেছেন। এর মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যন্থোনি আলবানিজের সঙ্গে সাক্ষাতে তিনি প্রতিশ্রুতি দেন যে, আগামী ফেব্রুয়ারির শুরুতে বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়া নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা ও প্যারিসের মেয়রের সঙ্গেও তার বৈঠক হয়েছে। বুধবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, ইতালির প্রধানমন্ত্রী, কসোভার প্রেসিডেন্ট এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ড. মুহাম্মদ ইউনূস।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কঙ্গোর তানগানিকা হ্রদে ভয়াবহ নৌকাডুবি: নিহত ৪১

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিখ্যাত তানগানিকা হ্রদে যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের করুণ মৃত্যু হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায়...

জাতিসংঘে ভাষণের পরই যুক্তরাষ্ট্র ছাড়লেন নেতানিয়াহু

আন্তর্জাতিক রাজনীতির উত্তেজনার মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে ভাষণ দান শেষে অত্যন্ত দ্রুততার সাথে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নিউইয়র্কে...

Related Articles

ফিলিস্তিনিদের চলাচলে ইসরায়েলি বাহিনীর তীব্র কড়াকড়ি, স্থবির জীবনযাত্রা

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা এবং এর পার্শ্ববর্তী বিস্তৃত অঞ্চলে ফিলিস্তিনি নাগরিকদের চলাচলের...

‘কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কি সামলাবেন?’: সালমানের স্টুডিও ভাঙচুর ইস্যুতে বিরোধীদলীয় নেতার ক্ষোভ

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত...

শচীনের চেয়েও প্রতিভাবান সেই বিনোদ কাম্বলির ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে!

একসময় যাকে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের চেয়েও প্রতিভাবান ব্যাটার হিসেবে বিবেচনা করা...

রাবির হলে ঘুমন্ত ছাত্রকে বিষধর কালাচ সাপের কামড়, রামেকে ভর্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের কক্ষে ঘুমন্ত অবস্থায় এক শিক্ষার্থীর পায়ে...

;