Home জাতীয় অপরাধ মানিকগঞ্জে ভুয়া ডাক্তার পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ২
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মানিকগঞ্জে ভুয়া ডাক্তার পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ২

Share
Share

মানিকগঞ্জের সিংগাইরে ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসা সেবা ও মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা পরিচালনার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৭ আগস্ট) বিকেলে সিংগাইর পৌরসভার অগ্রণী ব্যাংক সংলগ্ন খলিল ভবনের দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহাগ। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারহানা উপস্থিত ছিলেন।

আটককৃতরা হলেন—সিংগাইরের মিদুলিয়া এলাকার ওবায়দুল আহমেদ এবং রাজবাড়ির কালুখালি উপজেলার বাসিন্দা মো. সোহেল।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ইউএনও জানান, ‘তিয়ানসি বাংলাদেশ’ নামের একটি এমএলএম প্রতিষ্ঠানের আড়ালে তারা দীর্ঘদিন ধরে ভুয়া চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন। নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে ক্যান্সারসহ নানা জটিল রোগের চিকিৎসার নামে অনুমোদনহীন ওষুধ সরবরাহ করা হচ্ছিল। এতে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছিল।

আটক ওবায়দুল আহমেদ দাবি করেন, তিনি ডাক্তার নন; কেবল ওষুধ বিক্রি করতেন। অন্যদিকে সোহেল জানান, তিনি কোম্পানির প্রতিনিধি মাত্র এবং বৈধ ব্যবসার সঙ্গেই জড়িত।

ইউএনও মো. কামরুল হাসান সোহাগ বলেন, তদন্তে প্রমাণিত হয়েছে তারা প্রতারণার মাধ্যমে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছিলেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, পাশাপাশি নিয়মিত মামলাও দায়ের করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুবিতে ৪০২ শিক্ষার্থীর জন্য ৩১ লাখ টাকার মেধাবৃত্তি, স্টাইপেন্ড ও স্পোর্টস স্কলারশিপ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪–২৫ অর্থবছরের জন্য মেধাবৃত্তি, অসচ্ছল মেধাবী স্টাইপেন্ড ও স্পোর্টস স্কলারশিপ বাবদ মোট ৩১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা প্রদান করা...

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।...

Related Articles

নেছারাবাদে টিকটকার স্ত্রীর পরকীয়ার জেরে যুবকের আত্মহত্যা: ভিডিও কলে থাকা অবস্থায় গলায় ফাঁস

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক কলেজছাত্রের সঙ্গে টিকটকার স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে সজল...

সিলেটে শিশু ধর্ষণকারী দুই যুবকের মৃত্যুদণ্ড

সিলেটের বিশ্বনাথে ১৪ বছর আগে দায়ের হওয়া এক শিশু ধর্ষণ মামলায় দুই...

জুলাই আন্দোলনের দুই বছর: ২০২৪ সালের আজকের দিনে হয়েছিল জুলাই বিপ্লবের সূচনা

আজ ১ জুলাই। বাংলাদেশের ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায় ‘জুলাই বিপ্লব’ তথা ছাত্র-জনতার...

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাকেতা, শেষ ষোলোর আগে বড় ধাক্কা খেল ব্রাজিল

বিশ্বকাপের নকআউট পর্ব বা শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বড় ধরনের দুঃসংবাদ...