Home জাতীয় অপরাধ মানিকগঞ্জে পুত্রবধূ-ছেলে মিলে মাকে হত্যার অভিযোগ
অপরাধআঞ্চলিকজাতীয়

মানিকগঞ্জে পুত্রবধূ-ছেলে মিলে মাকে হত্যার অভিযোগ

Share
Share

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মা লক্ষ্মী রাজবংশীকে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ছেলে, পুত্রবধূ ও নাতির বিরুদ্ধে।

বুধবার (২২ অক্টোবর) রাতে নিহতের ছোট ছেলে ঝন্টু রাজবংশী বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ তিনজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে আদালতে পাঠিয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— নিহতের বড় ছেলে রঞ্জিত রাজবংশী, পুত্রবধূ পার্বতী রানী রাজবংশী এবং নাতি পিয়াস রাজবংশী।

পুলিশ জানায়, সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলার দড়গ্রাম ইউনিয়নের পূর্ব বটতলা এলাকার একটি ডোবা থেকে লক্ষ্মী রাজবংশীর মরদেহ উদ্ধার করা হয়। মামলার বাদী ঝন্টু রাজবংশী বলেন, “রোববার (১৯ অক্টোবর) রাত ১টার দিকে মায়ের ঘরে গিয়ে তাকে না পেয়ে সারারাত খোঁজাখুঁজি করি। সকালে বাড়ির সামনের ডোবায় মায়ের মরদেহ ভাসতে দেখি। মা পক্ষাঘাতগ্রস্ত ছিলেন, তিনি নিজে ওইখানে যেতে পারেন না। বড় ভাইয়ের পরিবার পরিকল্পিতভাবে মাকে হত্যা করেছে। আমি মায়ের হত্যার বিচার চাই।”

স্থানীয় লিমন কাজী বলেন, “লক্ষ্মী রাজবংশী প্রায় পাঁচ বছর ধরে প্যারালাইসিসে ভুগছিলেন, একা চলাফেরা করতে পারতেন না। তাই মরদেহ ডোবায় পাওয়া নিয়ে এলাকায় সন্দেহ দেখা দিয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি।”

নিহতের বড় মেয়ে কামনা রাজবংশী বলেন, “আমার মা দুই বছর ধরে আমার সঙ্গে টাঙ্গাইলের নাগরপুরে ছিলেন। তিন ভাইয়ের কেউ মায়ের খোঁজ নিত না, তাই আমিই তাকে রেখেছিলাম। কিন্তু আট দিন আগে বড় ভাই রঞ্জিত এসে মাকে নিয়ে যায়। মা অসুস্থ ছিলেন, তবুও ওরা মাকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।”

সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, “এ ঘটনায় নিহতের ছেলে ঝন্টু রাজবংশীর করা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

  বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত...

Related Articles

রাজশাহীতে সাংবাদিককে কুপিয়ে জখম

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক...

সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্তির আন্দোলন স্থগিত

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট সরকারি খাল অবৈধ দখলমুক্ত করে জনগণের জন্য...

ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’: পুলিশের দাবি

  চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন ভারতে পালিয়ে আত্মগোপনের...

‘হামলার সময় পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখেছে’: অভিযোগ সারজিস আলমের

  সিলেটের গোলাপগঞ্জে গাড়িবহরে হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয়...