Home জাতীয় অপরাধ ময়মনসিংহে চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ময়মনসিংহে চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই

Share
Share

ময়মনসিংহ নগরীর ভাটি বাড়েরা বাইপাস এলাকায় চালক মাসুদ মিয়াকে গলা কেটে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মাসুদ মিয়া (৩৫) ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান এলাকার খোরশেদ আলীর ছেলে। পেশায় তিনি অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে নগরের ভাটি বাড়েরা এলাকার বাইপাস সড়কে রক্তাক্ত অবস্থায় একজনের মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ সময় ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মাসুদকে নির্জন স্থানে নিয়ে গিয়ে হত্যা করে তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “নিহত মাসুদ মিয়াকে বাড়েরা এলাকার বাইপাস সড়ক থেকে নটর ডেম কলেজ সড়কের পাশে একটি নির্জন জায়গায় নিয়ে কুপিয়ে ফেলে রেখে অটোরিকশা ছিনতাই করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় মাসুদ দৌড়ে বাইপাস সড়কে এসে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।”

তিনি আরও বলেন, “ঘটনার পরপরই ঘটনাস্থল ঘিরে ফেলে আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যার মোটিভ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। অল্প সময়ের মধ্যেই মূল আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

  বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত...

Related Articles

রাজশাহীতে সাংবাদিককে কুপিয়ে জখম

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক...

সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্তির আন্দোলন স্থগিত

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট সরকারি খাল অবৈধ দখলমুক্ত করে জনগণের জন্য...

ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’: পুলিশের দাবি

  চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন ভারতে পালিয়ে আত্মগোপনের...

‘হামলার সময় পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখেছে’: অভিযোগ সারজিস আলমের

  সিলেটের গোলাপগঞ্জে গাড়িবহরে হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয়...