Home আঞ্চলিক ময়মনসিংহ মেডিকেল কলেজের হোস্টেলে ছাত্রীর লাশ, পাশে সুইসাইড নোট
আঞ্চলিকজাতীয়

ময়মনসিংহ মেডিকেল কলেজের হোস্টেলে ছাত্রীর লাশ, পাশে সুইসাইড নোট

Share
Share

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেল থেকে শরিফা ইয়াসমিন সৌমা নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে কলেজের ছাত্রী হোস্টেলের ৩১১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শরিফা ইয়াসমিন সৌমা (২৩) খুলনার খালিশপুরের তায়েদুর রহমান মেয়ে । এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, ঘটনাস্থল থেকে একটি চিরকুট ও ইনজেকশন সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে। ইনজেকশন প্রয়োগ করে আত্মহত্যা করেছেন সৌমা। ৪-৫ পৃষ্ঠার চিরকুটে মানসিক চাপ ও নানা কষ্টের কথা লিখেছেন তিনি। সহপাঠীরা জানায়, সৌমা কথাবার্তা কম বলত এবং খুবই ভালো ছিল। বেশ কিছুদিন থেকে নানাবিধ হতাশায় ভুগছিল। সেসব থেকেই হয়তো আত্মহত্যা করে থাকতে পারে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, ওই চিরকুটে সৌমা মানসিক চাপ ও নানা কষ্টের কথা লিখেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেয়ের মৃত্যুর খবর পেয়ে তার বাবা-মা ময়মনসিংহে পৌঁছান। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল্লাহ আল মামুন বলেন, সৌমার কক্ষ থেকে সুইসাইড নোট, বই, ডায়েরি, বিভিন্ন ধরনের ওষুধসহ হাতে ক্যানোলা লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়। কক্ষে আরেকজন ছাত্রী থাকতেন, সকালে তিনি ক্লাসে যাওয়ার সময় সৌমাকে ঘুমিয়ে থাকতে দেখেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার বন্ধু-বান্ধব ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানতে পারে যে, মেয়েটি আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে জানতে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল আলম খানের সঙ্গে ফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার উদ্যোগ: ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

ম. ম. রবি ডাকুয়া প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরকে ঘিরে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং একটি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগে গতি এসেছে।...

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

ভারতের জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা, পুলিশ সদস্যদের মারধর এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে সেনাবাহিনীর এক কর্নেল, এক মেজরসহ...

Related Articles

জামালপুরে একমাত্র শিশু সন্তানকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

এমরান হোসেন, জামালপুর  জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাস বয়সী এক শিশুর মরদেহ...

গোমস্তাপুরে ৩৭ হাজার ৪৫১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা...

বছরের পর বছর শূন্য গুরুত্বপূর্ণ পদ, শিক্ষকসংকটে ধুঁকছে মুরাদনগর ডি.আর. সরকারি পাইলট উচ্চবিদ্যালয়

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরের মুরাদনগর ডি.আর. সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে দীর্ঘদিন...

পীরগঞ্জে স্বপ্নপূরণ কোচিং সেন্টারের এসএসসি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মো. আসাদুজ্জামান, ঠাকুরগাঁও  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এসএসসি (বিএমটি) ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা...