Home জাতীয় অপরাধ ময়মনসিংহে কিশোরীকে হত্যার অভিযোগে তরুণ গ্রেপ্তার
অপরাধজাতীয়

ময়মনসিংহে কিশোরীকে হত্যার অভিযোগে তরুণ গ্রেপ্তার

Share
Share

ময়মনসিংহের মুক্তাগাছায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে আকিবুল (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। বিয়ের জন্য চাপ দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি পুলিশের।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার দাওগাঁও ইউনিয়নের পোড়াবাড়ী এলাকার একটি আসবাবের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আকিবুল দাওগাঁও ইউনিয়নের নামাপাড়া এলাকার আবদুল লতিফের ছেলে। মঙ্গলবার (২৪ নভেম্বর) মুক্তাগাছা থানা-পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত কিশোরী জাকিয়ার সঙ্গে আকিবুলের প্রায় দুই বছর ধরে সম্পর্ক ছিল। সম্প্রতি বিয়ের বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয় বলে পুলিশের দাবি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আকিবুল কিশোরীকে তার নানার বাড়ির পেছন থেকে ডেকে নেন। পরে তাঁরা বাড়ি থেকে কিছুটা দূরে খালের পাশের একটি ধানখেতে যান।

সেখানে কথাবার্তার একপর্যায়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। পুলিশের দাবি, এ সময় আকিবুল ক্ষুব্ধ হয়ে কিশোরীর গলা চেপে ধরেন। পরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করেন।

পুলিশ আরও জানায়, হত্যার পর কিশোরীর মরদেহ পাশের একটি মৎস্য খামারের কাছে ধানখেতের আইলে রেখে কলাগাছ দিয়ে ঢেকে দেওয়া হয়। এরপর অভিযুক্ত তরুণ নিজের বাড়িতে ফিরে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ নভেম্বর সন্ধ্যার পর নানার বাড়ি থেকে নিখোঁজ হয় কিশোরী জাকিয়া। পরদিন ১৮ নভেম্বর বেলা ১১টার দিকে দাওগাঁও নামাপাড়া এলাকার একটি মৎস্য খামারের পাশের ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা করেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, প্রথমে হত্যাকাণ্ডের কোনো সূত্র পাওয়া যাচ্ছিল না। পরে তদন্তে নিহত কিশোরীর সঙ্গে আকিবুলের সম্পর্কের বিষয়টি সামনে আসে।

তিনি বলেন, সোমবার আকিবুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যার কথা স্বীকার করেন। পরে তাঁকে ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মঙ্গলবার প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার তরুণকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চোখ রাঙাচ্ছে করোনা, চীনসহ ১৮ দেশে ছড়িয়েছে নতুন ভ্যারিয়েন্ট

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১ নিয়ে নজরদারি বাড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি ইতোমধ্যে এটিকে ‘পর্যবেক্ষণাধীন ভ্যারিয়েন্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছে। কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন...

‘ফকির’ পদবি নিয়ে কটুকথা, হেলিকপ্টারে বউ এনে জবাব দিলেন শাহিন ফকির!

নামের শেষে ‘ফকির’ পদবি নিয়ে ছোটবেলা থেকেই নানা কটুকথা শুনতে হয়েছে শাহিনকে। সেই পরিচয় ঘিরে মানুষের নেতিবাচক মন্তব্যের জবাব দিতে চেয়েছিলেন ব্যতিক্রমী কিছু...

Related Articles

গোপালগঞ্জের সেই এসপিকে ১০ দিনের মাথায় ফেনী থেকে খাগড়াছড়িতে বদলি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্যে...

মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান, ভোলায় মায়ের মৃত্যু

ভোলায় মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান করেছেন মরিয়ম (৪৫) নামের এক নারী।...

সুন্দরবনে বনদস্যুর আতঙ্ক, জীবিকা বন্ধ; বই-খাতা নিয়ে রাজপথে শিক্ষার্থীরা

সুন্দরবনে বনদস্যুদের অপহরণ ও চাঁদাবাজির আতঙ্কে বনে যেতে পারছেন না উপকূলের অনেক...

বটিয়াঘাটায় ৬ দোকানে তালা, ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

খুলনার বটিয়াঘাটা উপজেলার খারাবাদ-বাইনতলা বাজারে ছয়টি দোকান বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়ার...

;