Home জাতীয় অপরাধ মন্ত্রী ও উপদেষ্টাদের ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট: ঠাকুরগাঁওয়ে যুবক গ্রেপ্তার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মন্ত্রী ও উপদেষ্টাদের ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট: ঠাকুরগাঁওয়ে যুবক গ্রেপ্তার

Share
Share

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদসহ সরকারের একাধিক শীর্ষপর্যায়ের মন্ত্রীর ছবি বিকৃত ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে আবির আল আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। পুলিশ জানিয়েছে, আব্দুল্লাহ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা আব্বাসের ছবি বিকৃত করে কুরুচিপূর্ণ ও উসকানিমূলক ক্যাপশন দিয়ে শেয়ার করেন।

অভিযোগে বলা হয়েছে, আব্দুল্লাহ মন্ত্রী মির্জা ফখরুল, মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরীর একটি যৌথ ছবি শেয়ার করে সেখানে ‘তিন চান্দা ভাই’ লিখে বিদ্রূপ করেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদের ছবি বিকৃত করে সাম্প্রদায়িক উসকানিমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এমনকি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি যুক্ত করে সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

এই ঘটনায় গত সোমবার রাতে উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপা বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২৬(১) ধারায় রুজু করা হয়। মামলা দায়েরের পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করে।

পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল হাকিম জানান, ডিজিটাল ফরেনসিক ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। সাইবার অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বা বিকৃত কোনো তথ্য ছড়ালে তা অপরাধ হিসেবে গণ্য হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট।‎বঙ্গোপসাগর ও আশপাশের উপকূলীয় এলাকায় টানা ৫৮ দিনের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আগামী ১৫ এপ্রিল থেকে ১১...

জামালপুরে তেল না পেয়ে দুই ঘন্টা সড়ক অবরোধ

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি)।জামালপুরের ইসলামপুরে পেট্রোল ও অকটেন না পেয়ে দুই ঘণ্টা সড়ক অবরোধ করেছে মোটরসাইকেল চালকরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল...

Related Articles

বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন আহ্বায়ক কমিটি গঠন নিয়ে জাতীয় সংসদে সরকার...

ইতিহাসে প্রথমবারের মত ঢাকায় ভারতীয় হাইকমিশনার হলেন একজন মুসলিম

দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক অভাবনীয় চমক নিয়ে হাজির হয়েছে ভারত সরকার। বাংলাদেশের...

বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন ৩ বছর পেছাতে জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত হস্তক্ষেপ চাইলেন প্রধানমন্ত্রী

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণ বা গ্র্যাজুয়েশন আরও তিন...

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি, তেলের দাম কমল প্রায় ১৪ শতাংশ

দীর্ঘ উত্তেজনার পর মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নাটকীয় মোড় আসায় বিশ্ব জ্বালানি বাজারে বড়...