Home জাতীয় অপরাধ মন্ত্রী ও উপদেষ্টাদের ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট: ঠাকুরগাঁওয়ে যুবক গ্রেপ্তার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মন্ত্রী ও উপদেষ্টাদের ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট: ঠাকুরগাঁওয়ে যুবক গ্রেপ্তার

Share
Share

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদসহ সরকারের একাধিক শীর্ষপর্যায়ের মন্ত্রীর ছবি বিকৃত ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে আবির আল আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। পুলিশ জানিয়েছে, আব্দুল্লাহ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা আব্বাসের ছবি বিকৃত করে কুরুচিপূর্ণ ও উসকানিমূলক ক্যাপশন দিয়ে শেয়ার করেন।

অভিযোগে বলা হয়েছে, আব্দুল্লাহ মন্ত্রী মির্জা ফখরুল, মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরীর একটি যৌথ ছবি শেয়ার করে সেখানে ‘তিন চান্দা ভাই’ লিখে বিদ্রূপ করেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদের ছবি বিকৃত করে সাম্প্রদায়িক উসকানিমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এমনকি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি যুক্ত করে সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

এই ঘটনায় গত সোমবার রাতে উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপা বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২৬(১) ধারায় রুজু করা হয়। মামলা দায়েরের পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করে।

পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল হাকিম জানান, ডিজিটাল ফরেনসিক ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। সাইবার অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বা বিকৃত কোনো তথ্য ছড়ালে তা অপরাধ হিসেবে গণ্য হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিরোধী দলের ওপর যেন কোনো অত্যাচার-জুলুম না হয়: ধর্মমন্ত্রী কায়কোবাদ

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর কোনো ধরনের জুলুম, অত্যাচার, অন্যায় ও অবিচার না করার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ...

মুরাদনগর মিনি স্টেডিয়ামের উন্নয়নে প্রায় ৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলছে। দীর্ঘদিনের প্রত্যাশিত মুরাদনগর উপজেলা মিনি স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়নে প্রায় ৬ কোটি...

Related Articles

তনু হত্যা মামলার দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার...

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ, ‘প্রাথমিক সত্যতা’ নিয়ে বক্তব্য বদলাল দুদক

সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ...

ডিসেম্বরে না ফিরলে আওয়ামী লীগে ডা. দিপুমনির ক্যু?

আগামী ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার ৭৯তম জন্মদিন। জন্মদিনকে ঘিরে তাঁর দেশে ফেরার...

চলন্ত ট্রেনের ক্যান্টিনে ধর্ষণের শিকার নারী

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যান্টিনে এক নারী ধর্ষণের শিকার...