Home জাতীয় অপরাধ ভোলা-৪ আসনে হাত পাখার নারী কর্মীদের ওপর জামায়াতের হামলা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়রাজনীতি

ভোলা-৪ আসনে হাত পাখার নারী কর্মীদের ওপর জামায়াতের হামলা

Share
Share

ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীর নারী কর্মীদের ওপর জামায়াতে ইসলামীর প্রার্থীর কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিনের তিন কর্মী আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যান।

বুধবার (২৮ জানুয়ারি) চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার সময় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যান। পরে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।

স্থানীয়দের বরাতে জানা যায়, হাতপাখা প্রতীকের প্রার্থী কামাল উদ্দিনের পক্ষে তার মেয়ে মারিয়া কামাল, দুই ভাইসহ কয়েকজন নারী কর্মী সকাল ৯টার দিকে প্রচারণা শুরু করেন। এ সময় জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তফা কামালের কর্মী হিসেবে পরিচিত সোহেল ও আলাউদ্দিন তাদের প্রচারণায় বাধা দেন বলে অভিযোগ করা হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সোহেল ও আলাউদ্দিন দলবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

মারিয়া কামাল চরফ্যাশন প্রেসক্লাবে লিখিত বক্তব্যে বলেন, তিনি তার দুই ভাই ফয়সাল আহমেদ ও তাহজিবসহ সাত থেকে আটজন নারী কর্মী নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় জামায়াতের কয়েকজন কর্মী তাদের এলাকা ছাড়তে হুমকি দেন বলে তিনি দাবি করেন। বাকবিতণ্ডার একপর্যায়ে তারা হামলার শিকার হন এবং পরে স্বজন ও স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়া হয়।

প্রার্থী কামাল উদ্দিন অভিযোগ করে বলেন, তার নির্বাচনী প্রচারণা পরিকল্পিতভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে এবং নারী কর্মীদের ওপর হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে, যা নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করছে। ঘটনার পর অভিযুক্ত হিসেবে নাম আসা সোহেল ও আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গেছে। তবে চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মীর মো. শরিফ বলেন, দলের কোনো কর্মী জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. লোকমান হোসেন বলেন, উভয় পক্ষ মৌখিকভাবে তাকে বিষয়টি জানিয়েছে। তারা পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ , কোনো সমস্যা নেই: ইরান

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়া নানা জল্পনা–কল্পনা নাকচ করে দিয়েছে তেহরান। দেশটির সরকার জানিয়েছে, তিনি...

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করার উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী। দলের...

Related Articles

নিহতের খবরে যে বার্তা দিলেন ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের গুলিতে একজন যুবক...

জামায়াত আমির চান সংসদে সংবিধান সংস্কার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন (রোববার, ১৫ মার্চ) শেষে সংসদভিত্তিক...

যুদ্ধের মধ্যেও প্রবাসীর রেমিট্যান্স, মার্চে সর্বোচ্চ প্রবাহ

গত বছরের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ (৩.২৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে...

স্থানীয় সরকার শক্তিশালী করতে ৪২ জেলা পরিষদে প্রশাসক

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ)...