Home জাতীয় অপরাধ ভোলায় বন্ধুর স্ট্যাম্পের আঘাতে প্রাণ গেল যুবকের
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ভোলায় বন্ধুর স্ট্যাম্পের আঘাতে প্রাণ গেল যুবকের

Share
Share

ভোলায় তজুমুদ্দিন উপজেলায় মাত্র ৬০০ টাকার জন্য বন্ধুর স্ট্যাম্পের আঘাতে মৃত্যু হয়েছে শাকিল নামে এক যুবকের ।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আড়ালিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাকিল ছিলেন ওই গ্রামের মো. ইউনুস মিস্ত্রির ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শাকিলের কাছ থেকে কয়েক দিন আগে ৬০০ টাকা ধার নিয়েছিলেন তার বন্ধু তামিম, যিনি একই গ্রামের নূরনবী পণ্ডিতের ছেলে। টাকা ফেরত চাওয়া নিয়ে এর আগেও দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল।

শনিবার বিকেলে স্থানীয় একটি মাঠে ক্রিকেট খেলছিলেন তারা। খেলা শেষে তামিম আবারও টাকা চাইলে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। আশপাশের বন্ধুরা পরিস্থিতি সামাল দিয়ে সবাইকে মাঠ ছাড়তে বাধ্য করেন।

কিন্তু উত্তেজনার রেশ তখনও কাটেনি। কিছুক্ষণ পর পাশের একটি দোকানে চা খাওয়ার সময় তামিম হঠাৎ হাতে থাকা ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে শাকিলের মাথায় আঘাত করেন। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন শাকিল।

সহপাঠীরা দ্রুত শাকিলকে তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে ভোলা সদর হাসপাতাল, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে পাঠানো হয়।
তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে রোববার (১১ জানুয়ারি) ভোর ৫টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তজুমুদ্দিন থানার ওসি (তদন্ত) সুশান্ত মলো বলেন,“মাত্র ৬০০ টাকা নিয়ে এমন মর্মান্তিক ঘটনা কেউই প্রত্যাশা করে না। নিহত শাকিলের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্বামীকে জামিনে মুক্ত করার আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবদল নেতা পলাতক

  ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় স্বামীকে জামিনে মুক্ত করার আশ্বাস দিয়ে এক নারীকে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে পুটিজানা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হযরত আলী...

তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই

  বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।...

Related Articles

আশুগঞ্জ সার কারখানা ক্যাম্পে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আ’ত্ম’হ’ত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় জাহাঙ্গীর আলম (৫২) নামের...

মাঠে সংঘর্ষের পর হাসপাতালে মৃত্যু স্প্যানিশ ফুটবলারের

স্পেনের দ্বিতীয় বিভাগের একটি ফুটবল ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের পর হাসপাতালে...

মিরপুরে ফের সড়কে নামার চেষ্টা পোশাক শ্রমিকদের, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের

মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর এলাকায় টানা...

মোটরসাইকেলের নম্বরপ্লেটে বড় পরিবর্তন: লেখা যাবে এক লাইনেই

মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন এবং রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান আইনি...

;