Home জাতীয় অপরাধ ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ, ডিএসসসিতে দুদকের অভিযান
অপরাধআইন-বিচারজাতীয়

ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ, ডিএসসসিতে দুদকের অভিযান

Share
Share

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সরকারি গাড়ির জ্বালানি খরচে অনিয়ম ও কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগর ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট এ অভিযান পরিচালনা করে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের ভাষ্য অনুযায়ী, কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত গাড়িগুলো অনেক ক্ষেত্রে ব্যবহার না হলেও কাগজে-কলমে প্রতিদিন জ্বালানি খরচের ভুয়া বিল দেখানো হয়। এসব বিলের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ সরকারি কোষাগার থেকে তোলা হয় এবং পরে আত্মসাৎ করা হয়।
দুদকের কর্মকর্তারা জানান, অভিযানে অভিযোগসংশ্লিষ্ট নথিপত্র ও প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিক সত্যতা যাচাই শেষ হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গত ৪ সেপ্টেম্বর দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে টানা ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। এ সময়ে বহু কর্মকর্তা একদিনও অফিসে আসেননি। অথচ প্রতিদিন প্রতিটি গাড়ির নামে ১৪–১৫ লিটার তেল খরচ দেখিয়ে কোটি টাকার বিল উঠানো হয়।

ডিএসসিসিরই অনেক কর্মকর্তা প্রশ্ন তুলেছেন—অফিস বন্ধ থাকার সময় এই বিপুল পরিমাণ জ্বালানি গেল কোথায়?

দুদকের এনফোর্সমেন্ট ইউনিট বলছে, অভিযানের মাধ্যমে সংগৃহীত তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যাকে পুলিশ খুঁজছে তিনি ফুল দিচ্ছেন ইউএনওকে

পটুয়াখালীর দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর সঙ্গে অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামি ও তার সহযোগীদের ফুলেল শুভেচ্ছা বিনিময়ের একটি ছবি...

বাংলাদেশ–চীন উন্নয়ন প্রকল্পের চুক্তি সই

দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে ১ দশমিক ৩৪৮ কিলোমিটার দীর্ঘ মূল সেতুসহ সংযোগ সড়ক...

Related Articles

নওগাঁর মান্দায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান জব্দ ৪০০ লিটার

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে...

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস...

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে...

মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ব্রাজিল ফুটবল দলের...