Home জাতীয় ভারত শেখ হাসিনাকে কেন এই সুযোগ দিল: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
জাতীয়রাজনীতিসাম্প্রতিক

ভারত শেখ হাসিনাকে কেন এই সুযোগ দিল: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

Share
Share

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় ভারত সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই প্রতিক্রিয়া জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। কিন্তু সেখানে আশ্রয়ে থেকে তিনি যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন এবং তাঁকে সরাসরি গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়া হলো—তা অত্যন্ত উদ্বেগজনক। মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত একজন ব্যক্তিকে নিজ ভূখণ্ডে বসে এমন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়ার কারণ নিয়ে সরকারের পক্ষ থেকেও প্রশ্ন তোলা হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুতির দ্বিতীয় বার্ষিকীতে নয়াদিল্লিতে ‘সাউথ এশিয়া ফরেন করেসপন্ডেন্টস ক্লাব’ (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এক সংবাদ সম্মেলনে অডিও কলে যুক্ত হয়ে বক্তব্য দেন শেখ হাসিনা। সেসময় তিনি আওয়ামী লীগের ওপর আরোপিত রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানান। এই ঘটনার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হলো।
বিবিসি বাংলাকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরও বলেন, জুলাই আন্দোলনে হাজারো মানুষের ওপর গণহত্যা চালিয়েও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা বা ক্ষমা চাওয়ার মানসিকতা নেই। বরং ভারতে বসে তারা প্রতিনিয়ত দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।

রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি পরিষ্কার করেন যে, নির্বাহী আদেশে বিএনপি কোনো দল নিষিদ্ধের পক্ষে নয়; তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে এবং আদালত যা রায় দেবেন, সরকার সেই অনুযায়ী আইনি পদক্ষেপ নেবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আশুগঞ্জ সার কারখানা ক্যাম্পে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আ’ত্ম’হ’ত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় জাহাঙ্গীর আলম (৫২) নামের এক পুলিশ উপপরিদর্শক (এসআই) নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে মাথায়...

তাহসিফ হত্যা মামলার শুনানি: সাংবাদিকদের এজলাস ছাড়তে বললেন বিচারক

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার ব্যবসায়িক অংশীদার ও বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা...

Related Articles

সীমান্ত হয়ে দেশে ঢুকে যেখানে ‘গোপন সভা’ করেন আ.লীগের সাবেক এমপি

ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে দলীয়...

খুবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ৪ ও ৫ ফেব্রুয়ারি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ...

দেশে ঢুকে সভা করে আবার ভারতে, দাবি সাবেক আওয়ামী লীগ এমপি রঞ্জিতের

প্রায় আড়াই বছর পর প্রকাশ্যে এসেছেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট...

ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আটক ১; কালো ব্যাগে মিলল বোমাসদৃশ বস্তু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার...

;