Home আন্তর্জাতিক ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

Share
Share

ভারতের উত্তর প্রদেশের বেরেলিতে শক্তিশালী ঝড়ে টিনের চালাসহ এক ব্যক্তি প্রায় ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাজ্যের বিভিন্ন এলাকায় আঘাত হানা ঝড়ের সময় এ ঘটনা ঘটে।

আহত ওই ব্যক্তির নাম নানহে মিয়াঁ। বেরেলি জেলার ভামোরা থানা এলাকার বামিয়ানা গ্রামে এ ঘটনা ঘটে।

নানহে মিয়াঁ জানান, ঝড়ের সময় তিনি একটি দড়ি ধরে ছিলেন। কিন্তু প্রবল বাতাসের ঝাপটায় তিনি ও টিনের চালা দুটোই উড়ে যায়।

এসময় তার হাত ও পা ভেঙে যায়। পরে হাসপাতালে তার চিকিৎসা দেওয়া হয়।

এনডিটিভিকে তিনি বলেন, ‘আমি ৩০-৪০ ফুট উপরে উঠেছিলাম। কোথায় গিয়ে পড়েছি, জানি না। অন্তত ৫০ ফুট দূরে গিয়ে পড়েছিলাম।’

তিনি আরও বলেন, নিরাপদ থাকার আশায় তিনি দড়িটি ধরে ছিলেন। কিন্তু প্রবল বাতাসে সেটি ছিঁড়ে যায়।

হাসপাতালে উপস্থিত এক কর্মকর্তা নানহে মিয়াঁর সঙ্গে কথা বলেন এবং তাকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

উত্তর প্রদেশজুড়ে ভয়াবহ আবহাওয়া পরিস্থিতির মধ্যেই বেরেলির এ ঘটনা ঘটে।

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের সব জেলাকে ঝড়, বৃষ্টি ও বজ্রপাতজনিত ক্ষয়ক্ষতির তথ্য প্রতি তিন ঘণ্টা পরপর পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ক্ষতিপূরণ বিতরণসহ ত্রাণ কার্যক্রমের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানা গেছে, বুধবার বজ্রসহ বৃষ্টিতে উত্তর প্রদেশে অন্তত ৮৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৩ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৭টি বাড়ি। এছাড়া ১১৪টি গবাদিপশুও মারা গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘জেলাগুলোকে প্রতি তিন ঘণ্টা পরপর পরিস্থিতির হালনাগাদ তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ বিতরণ, উদ্ধার অভিযান এবং অন্যান্য ত্রাণ কার্যক্রমের তথ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে হালনাগাদ করতে হবে।’

প্রয়াগরাজ, ভাদোহি, ফতেহপুর ও সোনভদ্রসহ কয়েকটি জেলা থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে রাজনীতি ত্যাগের ঘোষণা দিলেন বিএনপি নেতা

সৌদি আরবে পবিত্র কাবা শরিফকে সাক্ষী রেখে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির স্থানীয় এক নেতা।...

হিরোশিমার পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী ছিল নেপালের বন্যা: গবেষণা প্রতিবেদন

নেপালে ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ আকস্মিক বন্যা ও মর্মান্তিক ভূমিধসে এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। বিদেশি পর্যটকসহ এখনো নিখোঁজ রয়েছেন...

Related Articles

ইরানকে সমর্থনের ঘোষণা পুতিনের, বললেন ‘ক্ষুধার্ত হাঙরের’ দাঁতভাঙা জবাব দেবে রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধ আরও তীব্র করার অঙ্গীকার করেছেন।...

‘যুক্তরাষ্ট্র মহাশয়তান, ইসরায়েল শয়তান’: কড়া ভাষায় নিন্দা গালিবাফের

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি আনন্দঘন বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে...

দুই দেশের জনগণের স্বার্থের কথা বিবেচনা করে ভারত সফরে যাবেন তারেক রহমান

দুই দেশের জনগণের সার্বিক স্বার্থ ও পারস্পরিক উন্নয়ন বিবেচনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী...

কুয়েতে আবাসিক ভবনে ইরানের ড্রোন হামলা

কুয়েত সিটির ক্যাপিটাল গভর্নরেটে একটি বহুতল আবাসিক কমপ্লেক্সে ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের...