Home আন্তর্জাতিক ভারতের কাছে কোনোভাবেই নতি স্বীকার করবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা
আন্তর্জাতিকজাতীয়

ভারতের কাছে কোনোভাবেই নতি স্বীকার করবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

Share
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে কঠোর অবস্থানের কথা জানাল বাংলাদেশ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, নিরাপত্তা ঝুঁকির প্রশ্নে কোনোভাবেই ভারতের কাছে নতি স্বীকার করবে না বলে স্পষ্ট জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কার্যালয় পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, আইসিসির নিজস্ব পর্যবেক্ষণেই উঠে এসেছে যে ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি রয়েছে। এমন অবস্থায় ভেন্যু পরিবর্তনের প্রস্তাব এলেও বাংলাদেশ সেই সিদ্ধান্তে সম্মত হবে না।
তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে ভারতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ আয়োজনের মতো পরিবেশ নেই। তাই দেশের স্বার্থ ও খেলোয়াড়দের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না বলে দৃঢ় অবস্থানে রয়েছে সরকার।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে পিকআপ চালকের হাতে লাঞ্ছিত পুলিশ সদস্য, ভিডিও ভাইরাল

সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকায় এক পিকআপ চালকের হাতে লাঞ্ছিত হয়েছেন এক পুলিশ সদস্য। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হলেও...

জুলাই অভ্যুত্থানে দুই চোখ হারানো মাহবুব আলম জাতীয় সংসদের আমন্ত্রিত অতিথি

  চব্বিশের জুলাই আন্দোলনে পুলিশের ছররা গুলিতে দুই চোখের দৃষ্টি হারানো মাহবুব আলম আগামীকাল বৃহস্পতিবার বসতে যাচ্ছেন জাতীয় সংসদের গ্যালারিতে। জেলা প্রশাসনের বিশেষ...

Related Articles

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...

ইরানের স্কুলে প্রাণঘাতী বোমা হামলা তদন্ত করবে যুক্তরাষ্ট্র

ইরানের একটি মেয়েদের স্কুলে ভয়াবহ ও প্রাণঘাতী বোমা হামলার ঘটনাটি আরও উচ্চপর্যায়ে...

পাকিস্তানের স্থাপনায় আফগানিস্তানের ড্রোন হামলা

পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি...