Home আঞ্চলিক রংপুরে স্পিরিট পানে ২ যুবকের মৃত্যু
আঞ্চলিকজাতীয়

রংপুরে স্পিরিট পানে ২ যুবকের মৃত্যু

Share
Share

রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে রেকটিফাইড স্পিরিট পান করে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন পূর্ব শিবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহেল (৩০) এবং বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১১ জানুয়ারি) কিশামত বসন্তপুর নয়া পাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে জয়নুল আবেদিন (৪৬)–এর কাছ থেকে তারা রেকটিফাইড স্পিরিট কিনে পান করেন। পরে রাতে নিজ নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই তাদের মৃত্যু হয়।

গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,“ওই এলাকায় দীর্ঘদিন ধরে রেকটিফাইড স্পিরিট বিক্রি হয়ে আসছিল। বিষয়টি আমরা আগেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখনই কঠোর ব্যবস্থা না নেওয়া হলে এমন মৃত্যুর ঘটনা আরও ঘটতে পারে।”

তিনি অবৈধ স্পিরিট ও সব ধরনের মাদক কারবার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো পদক্ষেপের দাবি জানান।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান,“ঘটনার পর অভিযুক্ত মাদক বিক্রেতা জয়নুল আবেদিনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার...

Related Articles

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহরশী’-তে জুন ২০২৬ মাসের...

সিলেটে আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার হওয়া উচিত ;সিসিক প্রশাসক

সিলেট নগরীর অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর...

নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও...

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস...