Home জাতীয় ‘নষ্ট রাজনীতি বন্ধে উদ্যোগ নেবে জামায়াত’
জাতীয়রাজনীতি

‘নষ্ট রাজনীতি বন্ধে উদ্যোগ নেবে জামায়াত’

Share
Share

জনগণের ভোটে ক্ষমতায় যেতে ‘নষ্ট রাজনীতি’ বন্ধের অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি শিক্ষা ব্যবস্থার সংস্কার, বিদেশি বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অর্থখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দিয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, “ক্ষমতায় আসলে আমরা প্রথমে শিক্ষা ব্যবস্থা সংস্কার করব। নৈতিক শিক্ষার অভাবে সমাজে লুটপাট বাড়ছে, সাম্যতা নষ্ট হচ্ছে। নৈতিকতা ফিরিয়ে আনলেই নষ্ট রাজনীতির অবসান ঘটানো সম্ভব।”

অর্থখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও বিদেশি বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “জামায়াতে ইসলামী দেশের অর্থনীতি স্থিতিশীল করতে এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে কাজ করবে। আমরা দেশ থেকে নষ্ট রাজনীতির চক্র ঘুরিয়ে দিতে চাই।”

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে কঠোর অবস্থান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। কেউ যদি ভোট ডাকাতির চেষ্টা করে, তাকে প্রতিহত করতে হবে।”
এ সময় তিনি চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর...

মুরাদনগরে মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে মিছিল ও শোডাউনের প্রস্তুতির অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাবুটিপাড়া...

Related Articles

বাবার মামলা : মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

রাজধানী শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউ সংলগ্ন ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪...

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’-মরিয়মের স্বজনদের বিস্ফোরক অভিযোগ

রাজধানী শেরেবাংলা নগরের ন্যাম ভবনে সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয়...

পার্টি হবে রাতে, চলে আয়’-ডেকে নিয়ে শিক্ষার্থী আজমুলকে পিটিয়ে হত্যা

“শুক্রবার মেহেদি নামের ওর এক রুমমেট কল দিয়ে বলে—রাতে পার্টি হবে, দ্রুত...

;