Home জাতীয় ব্রাহ্মণবাড়িয়ায় গোলাম আযমের নামে অডিটোরিয়াম ও রিসার্চ সেন্টার উদ্বোধন
জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় গোলাম আযমের নামে অডিটোরিয়াম ও রিসার্চ সেন্টার উদ্বোধন

Share
Share

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামীর সাবেক আমির ও একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত অধ্যাপক গোলাম আযমের নামে একটি অডিটোরিয়াম ও রিসার্চ সেন্টার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দলীয় কার্যালয়ে ‘প্রফেসর গোলাম আযম অডিটোরিয়াম ও রিসার্চ সেন্টার’ নামে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, দলটির সাবেক কেন্দ্রীয় নেতা ও ভাষাসৈনিক অধ্যাপক গোলাম আযমের স্মরণে কেন্দ্রটির নামকরণ করা হয়েছে।

জেলা জামায়াতের আমির মাওলানা মো. মোবারক হোসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মো. নজরুল ইসলাম খাদেম। অনুষ্ঠানে সাবেক জেলা আমির মো. গোলাম ফারুকসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই অডিটোরিয়াম ও রিসার্চ সেন্টারের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিক্ষা ও গবেষণার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত ও গতিশীল হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কলকাতায় নিহত সাংবাদিক দেবাশীষের মেয়ের দায়িত্ব নিলেন এমপি আমির হামজা

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সিনিয়র সাংবাদিক দেবাশীষ দত্তের একমাত্র মেয়ের পড়ালেখার সার্বিক দায়িত্ব নিয়েছেন সংসদ সদস্য (এমপি) আমির...

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনায় ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে  শেখ মুজিবুর রহমানেরবাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে আদালতে মামলার...

Related Articles

রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে তাসনিম জারার আবেগঘন পোস্ট

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পর তাঁকে...

শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রামের কয়েকটি...

প্রধানমন্ত্রী ভারত সফরে যেতেই পারেন, তবে তা হতে হবে সমমর্যাদার: শফিকুর রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যেতেই পারেন, তবে সেই সফর হতে হবে...

তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন তথ্য নেই: জয়সওয়াল

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে এই মুহূর্তে নতুন কোনো...