Home বিনোদন ব্রাজিল দলে মেসিকে চান ব্রাজিলের প্রেসিডেন্ট
বিনোদনসাম্প্রতিক

ব্রাজিল দলে মেসিকে চান ব্রাজিলের প্রেসিডেন্ট

Share
Share

লিওনেল মেসিকে ব্রাজিল দলে চান ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তবে আর্জেন্টিনার সমর্থকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। মেসিকে নিয়ে মন্তব্যটি তিনি করেছেন রসিকতা করে।

ব্রাজিলের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেসির প্রসঙ্গ টানেন লুলা। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে দলের পারফরম্যান্সে অনেক সমর্থকই হতাশ হয়েছেন।

অন্যদিকে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লুলা হেসে বলেন, ‘আমি ভাবছিলাম, মেসিকে ব্রাজিল দলে নেওয়া যায় কি না।’

তবে কার্লো আনচেলত্তির দলের প্রথম ম্যাচের পারফরম্যান্স নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন ব্রাজিলের প্রেসিডেন্ট। তাঁর মতে, মরক্কোই গ্রুপ পর্বে ব্রাজিলের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ।

লুলা বলেন, ‘লোকে বলে, যখনই ব্রাজিলকে নিয়ে সবাই সন্দেহ প্রকাশ করে, তখনই তারা বিশ্বকাপ জেতে। দেখা যাক, এবার কী হয়।’

আগামী ২০ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। তবে ম্যাচটিতে নেইমারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। চোটের কারণে তিনি মাঠের বাইরে রয়েছেন। এমনকি গ্রুপ পর্বের শেষ ম্যাচেও তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে।

তবে ব্রাজিল সমর্থকদের জন্য সুখবরও আছে। চোট কাটিয়ে বুধবার প্রথমবারের মতো দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন নেইমার। অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের দেখে হাসিমুখে তিনি বলেন, ‘আমাকে কি মিস করেছ?’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে কী হবে, জানালেন ধর্মমন্ত্রী

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি বা সেখানে যেকোনো ধরনের হামলার চেষ্টা হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য...

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর...

Related Articles

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ সদস্য গ্রেপ্তার

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...

বাবার মামলা : মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

রাজধানী শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউ সংলগ্ন ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪...

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’-মরিয়মের স্বজনদের বিস্ফোরক অভিযোগ

রাজধানী শেরেবাংলা নগরের ন্যাম ভবনে সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয়...

;