Home জাতীয় বাংলাদেশ ও পাকিস্তানের ওপর নজর রাখছে ইসরায়েল!
জাতীয়

বাংলাদেশ ও পাকিস্তানের ওপর নজর রাখছে ইসরায়েল!

Share
Share

বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে বলে দাবি করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। তাঁর দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে এ দুই দেশে সংগঠনটির সম্ভাব্য তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার সাক্ষাৎকারের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করে সংবাদমাধ্যমটি।

সাক্ষাৎকারে রিউভেন আজার বলেন, বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের কার্যক্রম নিয়ে ইসরায়েল উদ্বিগ্ন। এ বিষয়ে প্রকাশ্য বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে এমন কিছু তৎপরতা থাকতে পারে, যা এখনো জনসমক্ষে আসেনি বলেও মন্তব্য করেন তিনি।

ইসরায়েলি রাষ্ট্রদূত বলেন, “আমরা পাকিস্তান ও বাংলাদেশে হামাসের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছি। অন্য সংগঠনগুলোও ৭ অক্টোবরের হামলাকে একই ধরনের অভিযানের মডেল হিসেবে বিবেচনা করতে পারে। এ ধরনের পরিস্থিতি গোটা অঞ্চলের সরকারগুলোর জন্য উদ্বেগের বিষয় হওয়া উচিত।”

সাক্ষাৎকারে আঞ্চলিক কূটনীতিতে পাকিস্তানের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রিউভেন আজার। তিনি বলেন, পাকিস্তানের প্রতি ইসরায়েলের আস্থা নেই এবং দেশটির কূটনৈতিক অবস্থান সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে কাতারের ভূমিকাও ইসরায়েলের কাছে প্রশ্নের মুখে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তবে বাংলাদেশ বা পাকিস্তানের পক্ষ থেকে ইসরায়েলি রাষ্ট্রদূতের এ মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘আইফোনের জন্যই এ হত্যা’

কুমিল্লার সদর দক্ষিণে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীমকে আইফোনের জন্যই হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...

খুবি ক্যাম্পাসের পাশে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ, পিটিয়ে হত্যার অভিযোগ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খানজাহান আলী হলের (খাজা হল) বিপরীতে মসজিদ গলিতে একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে আজমল হোসেন (২০) নামের এক শিক্ষার্থীর...

Related Articles

কুমিল্লায় জানাজা শেষে দাফন অপ্রতিমের

রাহাদুল ইসলাম সুজন, কুবি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম...

বদলে যাওয়া বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের...

অপ্রতিম হত্যাকাণ্ডে লজ্জিত ও অনুতপ্ত: কুমিল্লা-৬ আসনের এমপি

‘আমি ক্ষমাপ্রার্থী। এই এলাকার সংসদ সদস্য হিসেবে আমি লজ্জিত ও অনুতপ্ত। আমাদের...

‘অপ্রতিমের বয়স ১৩, সংখ্যাটি সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই’

বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, ‘অপ্রতিমের বয়স তেরো। এই সংখ্যাকে আজ আমি...