Home অর্থনীতি ব্যাংকিং ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ সহ্য করা হবে না: গভর্নর মোস্তাকুর রহমান
অর্থনীতিব্যাংক

ব্যাংকিং ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ সহ্য করা হবে না: গভর্নর মোস্তাকুর রহমান

Share
Share

ব্যাংকিং খাতে রাজনৈতিক প্রভাব বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে কোনোভাবেই ব্যাংকিং ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ সহ্য করা হবে না।

বুধবার মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে দেশের অর্থনীতিতে সৃষ্ট ও সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় জ্বালানি সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, নীতিসহায়তা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়গুলো গুরুত্ব পায়।

মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জ্বালানির দাম বৃদ্ধি এবং প্রবাসী আয়ের ওপর চাপ সৃষ্টি হওয়ায় সরকার উদ্বিগ্ন বলে উল্লেখ করেন গভর্নর। অর্থনীতিবিদদের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এবার প্রথমবারের মতো ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন তিনি।

গভর্নর জানান, বৈদেশিক ঋণের সহায়তায় ব্যয় নির্বাহের পাশাপাশি ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা (সিএমএসএমই) খাতে কর্মসংস্থান বৃদ্ধি এবং রিজার্ভ স্থিতিশীল রেখে আমদানি চাপ সামাল দিতে কৃষি খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

দীর্ঘ প্রায় দেড় ঘণ্টার আলোচনায় পাঁচটি ব্যাংক ও ১০টি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ দ্রুত ফেরত দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাষ্ট্রপতি ফখরুলকে অভিনন্দন জারদারির, পাকিস্তান সফরের আমন্ত্রণ

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার...

ইরান যুদ্ধ শেষে দেশে ফিরছে মার্কিন রণতরি আব্রাহাম লিংকন

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছে। প্রায় ৫ হাজার নাবিক ও ক্রু...

Related Articles

তীব্র তাপদাহে চরম ঝুঁকিতে শ্রমজীবী মানুষ: বছরে শ্রমিকদের ক্ষতি ৭৭ হাজার কোটি টাকা

তীব্র গরম ও তৈরি হওয়া হিট স্ট্রেসের কারণে বাংলাদেশে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের...

শেয়ারবাজারের ‘ডাস্টবিনে’ রহস্যময় লেনদেন, আলোচনায় হিরু-সাকিবের কোম্পানি

শেয়ারবাজারের ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) মার্কেটকে দীর্ঘদিন ধরেই ‘ডাস্টবিন’ হিসেবে আখ্যায়িত করা হয়। কারণ,...

চাকরির স্বপ্ন অপূর্ণ, উদ্যোক্তা হয়ে সফল মাহমুদা খুশি

মো. গোলাম কিবরিয়া রাজশাহী প্রতিনিধি রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি সাধারণ গ্রামে বেড়ে...

নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ ও চামড়াজাত পণ্য আমদানি বাড়ানোর আহ্বান

রাজধানীর খাদ্য মন্ত্রণালয়ে রোববার খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর সঙ্গে...