Home আঞ্চলিক বোনের মরদেহ দাফন করতে এসে মারা গেলেন বড় ভাই
আঞ্চলিকজাতীয়

বোনের মরদেহ দাফন করতে এসে মারা গেলেন বড় ভাই

Share
Share

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। বোনের মরদেহ দেখতে এসে বড় ভাইও মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডুগডুগি গ্রামের বাসিন্দা নূরুর স্ত্রী শিরিনা খাতুন মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনগত রাতে মৃত্যুবরণ করেন। ভোরে তার বড় মেয়ে শান্তনা এক স্বপ্নে মাকে মৃত অবস্থায় দেখতে পান। ঘুম ভাঙার পর তিনি ছুটে গিয়ে মাকে ডাকার চেষ্টা করেন। সাড়া না পেয়ে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানান, এরপরই নিশ্চিত হয়—শিরিনা খাতুন আর বেঁচে নেই।

শিরিনা খাতুনের মৃত্যুর খবর দ্রুত পৌঁছে যায় তার ভাই নিজাম উদ্দিনের কাছে, যিনি পাশ্ববর্তী দর্শনা থানার আকন্দবাড়ীয়া গ্রামের বাসিন্দা। খবর পেয়ে বুধবার সকালে তিনি ছুটে আসেন বোনের বাড়িতে।

চোখের সামনে প্রিয় বোনের নিথর দেহ দেখে নিজাম উদ্দিন আবেগে ভেঙে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহ দেখার পরপরই তিনি হঠাৎ বুকে হাত চেপে বসে পড়েন এবং অজ্ঞান হয়ে যান। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে উজিরপুর এলাকায় তার মৃত্যু হয়।

ভাই-বোনের এমন পরপর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা ডুগডুগি ও আকন্দবাড়ীয়া গ্রাম। বেলা ১২টার দিকে শিরিনা খাতুনের জানাজা শেষে তাকে ডুগডুগি কবরস্থানে দাফন করা হয়। অপরদিকে, বড় ভাই নিজাম উদ্দিনের মরদেহ বিকেলে তার নিজ গ্রাম আকন্দবাড়িয়ার তমালতলা কবরস্থানে জানাজা শেষে দাফন করা হবে

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসা

ছাদ চুঁইয়ে পড়ে পানি, পিলার-বিমে ফাটল, বেরিয়ে এসেছে মরিচা ধরা রড; অর্ধেকের বেশি ভবন পরিত্যক্ত ঘোষণা, বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই চিকিৎসা নিচ্ছেন...

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তাঁর মাকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথী ও তাঁর মা তাহমিনা বেগম ফাতেমাকে ধর্ষণ ও হত্যার দায়ে মো....

Related Articles

নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, বরাদ্দ ৪০০ কোটি টাকা

নারীদের যাতায়াত আরও সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার।...

মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক সদস্যসচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা...

– যুক্তরাজ্য সফরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম

প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয়...

জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন

জামায়াত-শিবিরের সঙ্গে সভ্য সমাজের সচেতন মানুষ মেশেন না এবং দল দুটির নেতাকর্মীরা...

;