Home আঞ্চলিক বিশ্বনাথে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি লুনা
আঞ্চলিকসিলেট

বিশ্বনাথে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি লুনা

Share
Share

সিলেটের বিশ্বনাথ উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। স্থানীয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ বিতরণ করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা

বুধবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাভোগীদের মধ্যে মোট পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমপি লুনা বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিটি পরিবার যেন আনন্দ ভাগাভাগি করতে পারে, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার দেশের সাধারণ মানুষ, বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে সবসময় রয়েছে। সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি তৃণমূলে পৌঁছে দিতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন একযোগে কাজ করছে। ঈদের পরপরই বিশ্বনাথে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই সহায়তা কর্মসূচির মাধ্যমে এলাকার নিম্নআয়ের মানুষের ঈদ উদযাপন কিছুটা স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ। এতে স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা: মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে পরিচালিত এই...

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের ‘বিমান হামলা, নিহত ৪০০

আফগানিস্তানের কাবুলে একটি মাদক নিরাময়কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ৪০০ জন। হামলায় আরও ২৫০ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে...

Related Articles

চাঁদা না দেওয়ায় গোয়াইনঘাটে খাল খনন কাজ বন্ধ

মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট | সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নে একটি সরকারি...

ঈদের দিন সিলেট আসছেন জামায়াত আমীর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের সফরে সিলেটে আসছেন জাতীয় সংসদের বিরোধীদলীয়...

বগুড়ায় চলন্ত মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ: চালকসহ নিহত ৩

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ বিষাদে রূপ নিল একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায়। বগুড়ার শেরপুরে...

নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে পবিত্র কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই: কয়েস লোদী

পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত ‘সহীহ ক্বেরাত ও নামাজ শিক্ষা প্রশিক্ষণ-১৪৪৭ হিজরী’-এর...