Home আঞ্চলিক নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে পবিত্র কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই: কয়েস লোদী
আঞ্চলিকজাতীয়

নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে পবিত্র কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই: কয়েস লোদী

Share
Share

পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত ‘সহীহ ক্বেরাত ও নামাজ শিক্ষা প্রশিক্ষণ-১৪৪৭ হিজরী’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান নগরীর ৭নং ওয়ার্ডের জালালাবাদ আবাসিক এলাকায় সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে পবিত্র কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই।

নতুন প্রজন্মের কাছে ইসলামের সঠিক মর্মবাণী ও শুদ্ধভাবে পবিত্র কুরআন তিলাওয়াতের জ্ঞান পৌঁছে দেওয়া আমাদের ঈমানি দায়িত্ব।তিনি আরও বলেন, রমজান মাস আত্মশুদ্ধির মাস। এই মাসে নামাজের নিয়মাবলি ও শুদ্ধ উচ্চারণে ক্বেরাত শেখার এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ কিশোর ও যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি নেতা লল্লিক আহমদ চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুনিম লস্কর, ডা. আরিফ বিল্লাল, বিশিষ্ট ব্যবসায়ী খালেদ আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী আবিদুর রহমান আবিদ। ইসমাইলুর রহমান ছাব্বির ও মাহদিন হাসান সামিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

কয়েস লোদী আরও বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার সমন্বয় ঘটাতে পারলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ উপহার দেওয়া সম্ভব। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তুহিন গ্রেপ্তার হতেই ফোনে বারবার কল, সেই কলেই খুলল অপ্রতিম হত্যার জট—নেপথ্যে ৫ হাজার টাকাও

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের নেপথ্যে চাঞ্চল্যকর নানা তথ্য...

কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রী আটক

কক্সবাজার সরকারি কলেজের ‘দোলনচাঁপা’ মহিলা হোস্টেলে এক ঝটিকা অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক ছাত্রীকে আটক করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। রোববার...

Related Articles

নিশ্চায়নের পরও যে কারণে বাতিল হতে পারে একাদশে ভর্তি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি নিশ্চায়ন করার পরও নির্ধারিত সময়ের মধ্যে...

মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

  বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক...

নওগাঁয় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ শুরু

  নওগাঁয় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ ও...

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে...

;