Home জাতীয় অপরাধ বিয়ের প্রলোভনে বিধবাকে ধর্ষণ ও গর্ভপাত: পটুয়াখালী যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়রাজনীতিসাম্প্রতিক

বিয়ের প্রলোভনে বিধবাকে ধর্ষণ ও গর্ভপাত: পটুয়াখালী যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

Share
Share

পটুয়াখালীতে এক বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও জোড়পূর্বক গর্ভপাতের অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত জামায়াত নেতা পলাতক রয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করেন। ট্রাইব্যুনালের বিচারক অভিযোগটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে এজাহার হিসেবে গণ্য করে আসামির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত শহিদুল ইসলাম সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বানিয়াকাঠী গ্রামের বাসিন্দা এবং পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর ভুক্তভোগী নারী তার সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। সে সময় অভিযুক্ত শহিদুল তাকে বিভিন্ন কু-প্রস্তাব দেন এবং একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিজের বোনের বাসায় নিয়ে তাকে প্রথম ধর্ষণ করেন। পরবর্তীতে নানা ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের ফলে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অন্তঃসত্ত্বা হওয়ার পর গর্ভের সন্তান নষ্ট করার প্রস্তাব দিলে তাতে রাজি হননি ভুক্তভোগী। পরে ডাক্তারি পরীক্ষার কথা বলে ক্লিনিকে নিয়ে গিয়ে জোরপূর্বক ওষুধ খাইয়ে তার গর্ভপাত ঘটানো হয়। পটুয়াখালী সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, আদালতের নির্দেশনার কপি হাতে পাওয়া মাত্রই আসামিকে গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে জেলা জামায়াত নেতৃত্ব জানায়, আইনি প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে চার বস্তা হরিণ শিকারের ফাঁদ ও ট্রলার জব্দ

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নারিকেলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রলারসহ চার বস্তা হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে...

বঙ্গোপসাগরে ট্রলারডুবির পর ১৪ জেলে উদ্ধার, সন্ধান নেই ট্রলারের

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলীতে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা ১৪ জেলেকে...

Related Articles

ডেঙ্গুতে গর্ভের সন্তানসহ শিক্ষিকা অর্পিতার করুণ মৃত্যু

বন্দরনগরী চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গর্ভের সন্তানসহ অর্পিতা দাশ (২৬) নামের...

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ...

দুই বছর পর তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার (১২ সেপ্টেম্বর)...

ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’

ভারতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে ‘নয়াদিল্লি ঘোষণা’। কোনো নির্দিষ্ট...